নিউজ ডেস্ক: এক মহিলা চা শ্রমিকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ফাঁসিদেওয়ায়।মহিলার বয়স ৪০ বছর বলে মনে করা হচ্ছে। পেশায় তিনি একজন মহিলা চা শ্রমিক।
বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের জালাস নিজামতারা গ্রাম পঞ্চায়েতের বণিকজোতের নিমতলা শ্মশানঘাট থেকে মহিলা চা শ্রমিকের দেহ উদ্ধার করে ফাঁসিদেওয়া থানার পুলিশ।
বুধবার ফাঁসিদেওয়ার নিমতলা বণিকজোতে মাঠের মধ্যে গলায় ফাঁস লাগানো এক মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর চাউর হতে লোকজন ভিড় করতে শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।
জরো হওয়া লোকজনের মধ্যে রাজেশ হেমব্রোম নামে এক ব্যক্তি দাবি করেন মৃত মহিলা তার স্ত্রী । মৃতার নাম বিনা হেমব্রম । তার বাড়ি বণিকজোতেই ।
সরস্বতী পুজোর রাতে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যায় বিনা হেমব্রোম । অনেকক্ষণ পর ফিরে না আসায় রাজেশ এবং পরিবারের লোকেরা খোঁজখবর শুরু করে দেয় । কিন্তু কোথায় পাওয়া যায়নি তাকে।
এদিন সকালে মহিলার দেহ এভাবে মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে রহস্যের দানা বাঁধে । পুলিশের সন্দেহ ধর্ষণ করে খুন করা হতে পারে ওই মহিলাকে।
রাজেশ বাবু বলেন কোনো রকম ঝগড়া-ঝাটি হয়নি । তবে যেভাবে মাঠে দেহ পড়ে রয়েছে এবং গলায় ফাঁস লাগানো হয়েছে তাতে মনে হয় কেউ মেরে এখানে ফেলে দিয়েছে। কি কারণে মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানা পুলিশ।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…