শরীর স্বাস্থ্য ভালো রাখতে পাকা নয়, হাতে তুলে নিন কাঁচা টমেটো

নিউজ ডেস্ক:  রান্নায় স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের নানান ভাবে উপকার করে টমেটো। তবে আপনি যদি এই সব্জিটি কাঁচা খেতে পারে, তাহলে উপকার পাবেন আরও বেশি। কাঁচা টমেটোতে উপস্থিত লাইকোপেন এবং বিটা ক্যারোটিন নামক উপাদান শরীরে প্রবেশ করে ক্ষতিকর টক্সিক উপাদানদের যেমন বের করে দেয়, তেমনি স্ট্রেস লেভেলও দ্রুত কমিয়ে ফেলে। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না। এছাড়াও, টমেটোতে থাকা ভিটামিন ই, অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়ামও নানা ভাবে শরীরকে তরতাজা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। এই সবজিটি কাঁচা নিয়মিত খাওয়া শুরু করলে, সাধারণত যে উপকারগুলি পাওয়া যায়, তা হল-

কোলেস্টেরলের মাত্রা কমে: শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে হার্টের কতটা ক্ষতি হতে পারে, তা নিশ্চয় আর নতুন করে বলার নেই! তাই অনিয়ন্ত্রিত জীবন-যাপন করে থাকা মানুষেরা ত যদি হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হতে না চান, তাহলে প্রতিদিনের খাদ্যতালিকায় কাঁচা টমেটো রাখতে ভুলবেন না যেন!

ওজন নিয়ন্ত্রণে আসে: একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত একটা করে কাঁচা টমেটো অথবা এক গ্লাস টমাটোর রস খেলে শরীরের ভেতরে জমা ফাইবারের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে অনেকক্ষণ পেট ভরা থাকে। আর পেট ভরা থাকলে স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ওজন নিয়ন্ত্রণে আসতে সময় লাগে না।

শরীরকে বিষমুক্ত করে: টমেটোয় উপস্থিত সালফার, দেহে প্রবেশ করার পর একদিকে যেমন লিভার এবং কিডনিতে থাকা টক্সিক উপাদানদের শরীর থেকে বের করে দেয়, তেমন এই দুই অঙ্গের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে ছোট-বড় কোনও রোগই ধারে কাছে আসতে পারবে না আপনার।

শরীরের এই সকল উপকারিতা পাশাপাশি রূপ চর্চাতেও দারুণ ভাবে সহায়ক কাঁচা টমেটো। ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এবং ত্বকের বয়স এক ঝটকায় কমিয়ে দিতে পারে কাঁচা টমেটো। এর জন্য আপনাকে যা করতে হবে, তা হল-

পরিমাণ মতো টমেটোর পেস্টের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রনটি মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করুন। এমনটা প্রতিদিন করলে দেখবেন ত্বকের উপরে জমে থাকা মৃত কোষের স্তর সরে যেতে শুরু করবে। ফলে ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি পেতে সময় লাগে না মোটেই।

আপনার বয়স কি ৩০- এর গণ্ডি পার করেছে? তাহলে প্রতিদিন টমেটোর রস লাগানো শুরু করুন মুখে। কারণ এই বয়সের পর থেকেই নানা কারণে ত্বক বুড়িয়ে যেতে শুরু করে। সেই সঙ্গে বলিরেখা দেখা দেওয়ার কারণে সৌন্দর্য কমে চোখে পরার মতো। কিন্তু, যদি টমেটোকে এই সমস্যা সমাধানের কাজে লাগান, তাহলে ত্বকের এমন খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা কমে যায়।

তাহলে এই সব্জিটিকে পাকা খাওয়ার বদলে কাঁচা অবস্থায় ব্যবহার করে দেখুন, আর কাজে লাগান এর নানান রকমের গুণ।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…