“এইধরনের মেয়েদের মৃতদেহ ক্ষেত থেকেই উদ্ধার হয়।” হাথরস কাণ্ডে নির্যাতিতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি নেতার

ওয়েব ডেস্কঃ হাথরস কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর পর থেকেই উত্তপ্ত গোটা দেশ। উত্তরপ্রদেশের এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে চলছে প্রতিবাদ। এরই মধ্যে আচমকা এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন উত্তর প্রদেশের এক বিজেপি নেতা। দিন দুয়েক আগেই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের বারাবাঁকির বিজেপি নেতা রঞ্জিত বাহাদুর শ্রীবাস্তব হাথরসের নির্যাতিতার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি ভিডিও তে বলেন এই ধরণের মেয়েদের মৃতদেহ ক্ষেত থেকেই উদ্ধার হয়। বিজেপি নেতার এই ভিডিও ভাইরাল হতেই চারিদিকে নিন্দার ঝড় উঠেছে৷ ভাইরাল ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে যে, বিজেপি নেতা বলেন, “দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এই কারণেই তরুণী অভিযুক্তকে ক্ষেতে ডেকেছিল। আর সেখান থেকেই এই দুর্ঘটনা। এইধরনের মেয়েদের মৃতদেহ ক্ষেত থেকেই উদ্ধার হয়।”
বিজেপির নেতার এই বিতর্কিত মন্তব্যের পর পরই স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে। এই ভিডিও মূহুর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, এই মূহুর্তে হাথরসের ঘটনা সিবিআইয়ের হাতে তুলে দিয়ে যোগী সরকার। তবে যত দিন যাচ্ছে হাথরস কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই ঘটনার ED-র নয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনায় দেশবাসীর উত্তপ্ততার সুযোগ নিয়ে দেশে জাতীয় দাঙ্গা ছড়ানোর চেষ্টা করা হয়। সেজন্য ‘পপুলার ফ্রন্ট ইন্ডিয়া’ কাছে মরিশাস থেকে ৫০ কোটি টাকা পাঠানো হয়েছে। এদিকে এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তদন্তকারী সংস্থার দাবি, হাথরসের ঘটনাকে ব্যবহার করে দেশবাসীর মফহ্যে হিংসা ছড়াতে চাইছে ‘পপুলার ফ্রন্ট ইন্ডিয়া’। শুধু তাই নয়, এর জন্য ইতিমধ্যেই ১০০ কোটি টাকার বেশি ফান্ডিং করা হয়েছে।

এদিকে হাথরসের মামলায় দাঙ্গার ষড়যন্ত্র কষার অভিযোগে ইতিমধ্যেই মথুরা থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই ৪ অভিযুক্তই ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ সাথে যুক্ত। তাদের গ্রেফতারের পর পুলিশ তাঁদের কাছ থেকে বেশকিছু উস্কানিমূলক লিফলেট উদ্ধার করেছে। পাশাপাশি, সম্প্রতি উত্তর প্রদেশ পুলিশের তরফে একটি ওয়েবসাইটের মাধ্যমে হাথরসের নির্যাতিতাকে ন্যায় পাইয়ে দেওয়ার নামে দাঙ্গা ছড়ানোর দাবি করা হয়। জানা গিয়েছে, ওই ওয়েবসাইটে অনেক উস্কানীমূলক ও আপত্তিকর কথা বলা হয়েছিল। এরপরই ED-র তরফে মামলা দায়ের করা হয়। ED এর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, উত্তর প্রদশে জাতীয় হিংসা ছড়ানোর জন্য ১০০ কোটি টাকারও বেশি ফান্ডিং হয়েছে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…