নির্বাচনের আগে বড় জয় শাসকদলের, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক আবদুল রহিম

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা নির্বাচনের দামাম বাজতেই ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি। পাশাপাশি দুপক্ষেই শুরু হয়েছে দলবদলের পালা। এদিকে শনিবারই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাদুড়িয়ার বিধায়ক আবদুল রহিম। শনিবার তৃণমূল ভবনে শাসকদলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন তৃণমূলে যোগ দেন আবদুর রহিম।
তবে শুধুমাত্র আবদুল রহিমই নয়, গত মাসেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বসিরহাটের বিধায়ক রফিকুল ইসলাম। এর এক মাস কাটতে না কাটতেই নির্বাচনের প্রাক্কালে বাদুড়িয়ার বিধায়কের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করা নির্বাচনের প্রাক্কালে শাসকদলের কাছে বড় পাওয়া বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

শনিবার তৃণমূল ভবনে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ফিরাদ হাকিম সহ শাসকদলের একাধিক শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এদিন আবদুল রহিমের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম। তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে এদিম আবদুল রহিম সাহেব বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ই পারেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে বিদায় করতে।” পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর প্রশংসা করে আবদুল রহিম বলেন,”কঠিন আর্থিক অবস্থার মধ্যেও পশ্চিমবঙ্গের উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন মমতা।”

এদিকে দীর্ঘ কয়েক বছর যাবৎ বসিরহাটের বাদুড়িয়ায় শক্ত ঘাঁটি গড়েছিল কংগ্রেস। ঘাঁটি এতটাই শক্ত ছিল যে বাম আমলেও বাদুড়িয়ায় জায়গা করে নিতে পারেনি সিপিআইএম। এর আগে একাধিকবার ভোটে জিতে বাদুড়িয়ায় কংগ্রেসের বিধায়ক হয়েছেন আবদুল রহিমের বাবা আবদুল গ্ফর সাহেব। শনিবার সেই বাদুড়িয়ার বিধায়ক তৃণমূলে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই তৃণমূলের বড় জয় বলেই মনে করছেন শাসকদল। তবে এদিন শুধুমাত্র আবদুল রহিমই নয়, তিনি ছাড়াও এদিন শাসকদলে যোগ দেন বেশ কয়েকজন আইপিএস।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…