শুরু হয়ে গিয়েছে IIT JAM ২০২১ এর আবেদনের প্রক্রিয়া, অনলাইনেই হবে রেজিষ্ট্রেশন

ওয়েব ডেস্ক : করোনা আবহে গোটা দেশে ইতিমধ্যেই JEE প্রবেশিকা পরীক্ষা হয়ে গিয়েছে৷ শুক্রবার তাঁর ফলাফলও প্রকাশ হয়ে গিয়েছে। রবিবার NEET পরীক্ষাও অনুষ্ঠিত হতে চলেছে৷ এর মাঝেই জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২১ (JAM) এর দিনক্ষণ ঘোষণা করে ফেলল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এবিষয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স(IISC) এর ডিরেক্টর গোবিন্দন রাঙ্গারাজন জানান, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি IIT JAM ২০২১ অনুষ্ঠিত হবে।

IIT JAM ২০২১ এর অনলাইন আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। ইচ্ছুক প্রার্থীরা jam.iisc.ac.in এ গিয়ে JAM অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেমের লিঙ্কের মাধ্যমে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স ২০২১ (JAM) এর জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের শেষদিনও স্পষ্ট করা হয়েছে৷ আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২০।

কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে৷ প্রথমে IIT JAM ২০২১ এর অফিশিয়াল ওয়েবসাইট, jam.iisc.ac.in যেতে হবে। এরপর হোমপেজে গিয়ে Candidate Portal ট্যাবটিতে বৈধ ইমেল এড্রেস, একটি কার্যকারী মোবাইল নম্বর এবং একটি পাসওয়ার্ড ব্যবহার করে লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর রেজিস্ট্রেশনটি সফল হলে আবেদন ফর্মটি পূরণ করে ফর্মের সাথে প্রার্থীর সমস্ত প্রাসঙ্গিক তথ্য আপলোড করতে হবে৷ সেই সাথে আবেদনকারীকে আবেদন ফি প্রদান করতে হবে। সমস্ত প্রসেসিং ক্লিয়ার হলে “Submit” অপশনে ক্লিক করতে হবে।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…