ফের মানবিক দেব!রেস্তরাঁ থেকে কোভিড রোগীদের জন্য বিনামূল্যে খাবার পৌঁছে দেবেন অভিনেতা

নিউজ ডেস্ক: নতুন উদ্যোগ দেবের, নিজের রেস্তরাঁ থেকে কোভিড রোগীদের জন্য বিনামূল্যে খাবার দেবেন এই অভিনেতা।

করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে নতুন পদক্ষেপ অভিনেতা সাংসদ দেবের।

নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে কোভিড আক্রান্তদের খাবার সরবরাহ করছেন তিনি।

অভিনেতা মঙ্গলবার টুইটারে নিজেই এ খবর প্রকাশ্যে এনেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের দল টলি টেলস এবং সর্দারনি পরমজিৎ কউর মেডিক্যাল ট্রাস্টের তরফ থেকে করোনা আক্রান্তদের বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। ৫০ জনকে খাবার দেওয়ার মাধ্যমে আমরা উদ্যোগটি শুরু করলাম। আগামী দিনে চাহিদা অনুযায়ী এই সংখ্যা আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন মতো টলি টেলস থেকে এই পরিষেবা নিতে পারেন’।

তবে এই অভিনেতা তথা সংসদ এই প্রথম নয়, অতীতেও নানা ভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছিলেন তিনি। অতিমারির সময় মানুষকে সব সময় সাবধানতা অবলম্বন করার বার্তা দিয়েছেন অভিনেতা।

এছাড়া,অভিনেতাকে ভোটের প্রচারে গিয়ে জনতাকে মাস্ক পরতে বার বার অনুরোধ করতেও দেখা গিয়েছিল। গত বছর চন্দ্রকোণা গ্রামের এক দৃষ্টিহীন পড়ুয়া দেবের কাছে চিকিৎসার জন্য সাহায্য চাইলে এগিয়ে আসেন তিনি। তাঁর আর্থিক সহযোগিতায় দৃষ্টিশক্তি ফিরে পায় সপ্তম শ্রেণির সেই ছাত্র।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…