স্থানীয় বাসিন্দা এবং বন দফতর সূত্রে খবর, জঙ্গলের ভিতরে হাতিদের মৃতদেহগুলি প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একসঙ্গে এতগুলি হাতির মৃতদেহ দেখে দ্রুত বন দফতরের আধিকারিকদের খবর দেন তাঁরাই। বন দফতরের কর্মীরা সেখানে পৌঁছে দেখেন একটি টিলার উপরে ১৪ হাতির মৃতদেহ পড়ে রয়েছে। অন্যদিকে নিচে ৪ টি মৃতদেহ পড়ে ছিল। একসঙ্গে এতগুলো হাতির মৃত্যুতে শোকের আবহ সেখানকার স্থানীয়দের মধ্যেও।
‘তিনি এও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বজ্রপাতের কারণে বিদ্যুৎপৃষ্ট হয়েই হাতিগুলির মৃত্যু হয়েছে। হাতিদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যে রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর আসল কারণ কী ছিল।
অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কাঠাইয়াতোলী রেঞ্জে ১৮টি হাতির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে সেই ঘটনাস্থলেও যান বনমন্ত্রী। তিনি বলেন, ‘এই ঘটনা খুবই বেদনাদায়ক। বজ্রাঘাতের কারণেই হয়তো হাতিগুলির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরই আসল কারণ সামনে আসবে।’ তবে অনেকেই আবার এই হাতি মৃত্যুর ঘটনায় চোরা শিকারিদের হাত রয়েছে বলে মনে করছেন। এর পেছনে যদিও তাঁদের তেমন কোনও যুক্তি প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, সর্বাধিক হাতির সংখ্যা বিচারে আসাম দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থান কর্ণাটকে; ২০১৭-র সেনসাস অনুযায়ী। ২০১৭ সালের সেনসাস অনুযায়ী আসামে বর্তমানে হাতির সংখ্যা ৫ হাজার ৭১৯টি। এছাড়াও পরিসংখ্যা অনুযায়ী ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত প্রায় ১০০ হাতির অস্বাভাবিক মৃত্যু হয়েছে অসমে এবং এর পেছনে রয়েছে চোরাশিকারিদের হাতে প্রাণ হারানো থেকে শুরু করে, ট্রেনলাইনে এসে পড়া একাধিক কারণ। তবে একসঙ্গে এই এতগুলো হাতি মৃত্যুর ঘটনা আসামে গত ২০ বছরেও ঘটেনি বলে জানা গিয়ে গিয়েছে।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…