Categories: এখন খবর

তামিলনাড়ু তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ৭

ওয়েব ডেস্ক : তামিলনাডুর কাড্ডালোরে তাপবিদ্যুৎ কেন্দ্রের বয়লারে ভয়াবহ বিস্ফোরণ। বুধবার সকালে এই ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জন শ্রমিকের এবং গুরুতর জখম হয়েছেন ১৭ জন শ্রমিক। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ টিপিএস ২ এর ৫ নং ইউনিটে বিস্ফোরণটি ঘটে। ঘটনার সাথে সাথেই গুরুতর জখম অবস্থায় শ্রমিকদের প্রথমে এনএলসিআইএল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় চেন্নাইয়ের একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, আহত ১৭ জনের মধ্যে ১১ জনের অবস্থাই আশঙ্কাজনক।

ঘটনায় ওই তাপবিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের দাবি, কিভাবে বিস্ফোরণটি ঘটলো এখনও জানা যায়নি। তবে সাধারণত, অতিরিক্ত উত্তাপ এবং উচ্চ চাপ বয়লারগুলির আউটলেট ইউনিটের বিস্ফোরণের দিকে পরিচালিত করে৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এর জেরেই বয়লারটিতে বিস্ফোরণ হয়। ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর তরফে ইতিমধ্যেই ৬ নিহত শ্রমিকের পরিবার পিছু ৩ লক্ষ টাকা ও গুরুতর আহতদের ১ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে শুধু এরাই নয় পাশাপাশি যারা সামান্য আঘাত পেয়েছেন তাদের প্রত্যেককে তামিলনাড়ু সরকারের তরফে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে।

তবে এই প্রথম নয়। এর আগে চলতি বছরের ৭ ই মে একইরকমভাবে টিপিএস ২ এর ৬ নং ইউনিটে বিস্ফোরণ ঘটে।সেই সময় বিস্ফোরণে ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল এবং আহত হয়েছিল আরও ৩ জন। এরপরই শ্রমিক ইউনিয়নের নেতাদের তরফে ঘনঘন বয়লার বিস্ফোরণে শ্রমিক মৃত্যু ও আহত হওয়ার জন্য কর্তৃপক্ষকে দায়ী করা হয়। জানা গিয়েছে এই গত দেড় বছরে টিপিএস ২ তে মোট ৫ বিস্ফোরণ ঘটেছে।

এদিকে চলতি বছর ৭ মে বিস্ফোরণের পরপরই পিএমকে যুব শাখার সভাপতি আনবমনি রামাদোস শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নেই এমন ইউনিটগুলি বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে দাবি জানিয়েছিলেন। কিন্তু আদপে কোনো লাভই হয়নি। জানা গিয়েছে, টিপিএস ২-এর মোট ৭ টি ইউনিট রয়েছে যার তাপ ধারণ ক্ষমতা ২১০ মেগাওয়াট। এই প্লান্টে প্রশাসন ও বিতরণ কর্মীদের সদস্য সহ প্রায় ২ হাজার শ্রমিক রয়েছে। তাপ ইউনিটের গড় আয়ু ৩০ বছর এবং ইউনিটটি সংস্কারের পরে আরও ১০-২০ তা পুনরায় ব্যবহার করা যায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…