বীর শহীদ ভগৎ সিংয়ের অনুকরনে ফাঁসির অভিনয় করতে গিয়ে মৃত্যু বালকের

নিজস্ব সংবাদদাতা: বীরের  অনুকরন করাটা কিশোর বেলার সব চেয়ে প্রিয় নেশা। আর এই নেশায় কখনও সখনও ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। এই বাংলাদেশেই কত ছেলে প্রান হারিয়েছে শহীদ ক্ষুদিরামের ফাঁসির দৃশ্য অনুকরন করতে গিয়ে।  এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল মধ্যপ্রদেশে। সেখানকার মান্দসৌর জেলার ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে অভিভাবকদের।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মান্দসৌরের পুলিশ সুপার হীতেশ চৌধুরী জানিয়েছেন ঘটনাটি ঘটেছে আফজলপুর  থানার ভোলিয়া গ্রামে। স্কুলে নাটক হয়েছিল। তাতেই প্রথমবার কিশোর জেনেছিল বিপ্লবী ভগৎ সিংয়ের কথা। স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান মন ছুঁয়ে গিয়েছিল। নাটকের মঞ্চে ফাঁসির সময় চোখ ভিজে গিয়েছিল কিশোরের। তবে স্কুলের নাটকে ভগৎ সিং হতে পারেনি ছাত্র। তার পরিবর্তে সে একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছিল। নাটকের দৃশ্য ধরা ছিল বাড়ির মোবাইলে। ফিরে এসে সেই মোবাইল দেখেই ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য একা একাই অনুকরণ করতে যায় কিশোর। তাতেই ঘটল বিপত্তি। গলায় ফাঁস লেগেই মৃত্যু হল কিশোরের। হাত থেকে খসে পড়া মোবাইলে তখনও চলেছে নাটকের ভিডিও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শ্রেয়াংশ নামে বছর বারোর ওই কিশোর মধ্যপ্রদেশের মান্দসৌরের বাসিন্দা। বাবা-মায়ের সঙ্গে থাকত সে। কিশোরের পরিবারের দাবি, সদ্যই তার স্কুলে ভগৎ সিংকে নিয়ে একটি নাটক করা হয়। ওই নাটকে পুলিশ আধিকারিকের চরিত্রে অভিনয়ও করেছিল স্কুল ছাত্র। তবে বিপ্লবী চরিত্র মন ছুঁয়ে গিয়েছিল তার। ফাঁসির দৃশ্য দেখে কেঁদে ফেলেছিল বলেই জানায় কিশোরের পরিবার। স্কুল থেকে বাড়ি ফেরার পরেও বারবার মায়ের কাছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য নিয়েই কথা বলতে থাকে কিশোর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তারপর সে একটি ঘরে ঢুকে খেলা করতে শুরু করে। বড়রা কেউই তার দিকে নজর দেননি। বেশ কিছুক্ষণ পরেও সাড়াশব্দ না পেয়ে ঘরে ছুটে যান কিশোরের মা। ঘরে ঢুকে অবাক হয়ে যান তিনি। দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং ফ্যান থেকে ঝুলছে কিশোর। বিছানায় পড়ে রয়েছে তার হাতে থাকা মোবাইল। তাতে তখনও চলছে ভগৎ সিংয়ের ফাঁসির দৃশ্য। কান্নাকাটি করতে শুরু করেন কিশোরের মা। প্রতিবেশীরা জড়ো হয়ে যান। কিশোরকে উদ্ধার করে মান্দসৌর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ততক্ষণে মারা গিয়েছে ওই কিশোর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শিশুর পরিজনদের দাবি, ফাঁসির দৃশ্য অনুকরণ করতে গিয়েই বিপত্তি ঘটিয়েছে ওই কিশোর।পুলিশ সুপার জানিয়েছেন এই ঘটনা জানার পরই সতর্ক করা হয়েছে বাবা মা দের কারন অনেকবারই এই বিপত্তি ঘটেছে। আর বিশেষ করে অভিভাবকদের বলা হয়েছে বালক বালিকাদের হাতে মোবাইল দিলে বড়রা যেন কাছাকাছি থাকেন কিশোর কিশোরীদের। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…