নিজস্ব সংবাদদাতা: শনিবার ছিল স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবস। দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরের বটতলা ও জজকোর্টে থাকা বিবেকানন্দ মূর্তিতে কেউ মাল্যদান করেননি। দুপুরে বিষয়টি নজরে আসে মেদিনীপুর শহরের বাসিন্দা তথা মেদিনীপুর সদর ব্লকের চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়ার।
বিকেলে সুদীপ বাবু জলের বালতি ও ফুলের মালা নিয়ে হাজির হন বটতলার বিবেকানন্দ মূর্তির পাদদেশে। ডেকে নেন মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের বাসিন্দা তথা কেশপুরের মহিষাগেড়্যা এএমএ হাই মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে।
দু’জনে মিলে বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন। পাশাপাশি জজকোর্টে গিয়েও তাঁরা অরবিন্দ নগরে থাকা বিবেকানন্দের মূর্তিটি জল দিয়ে ধুয়ে দেন এবং মূর্তিতে মাল্যদান করেন।
সুদীপ বাবু বলেন,আমরা শহরবাসীর পক্ষ থেকে মাল্যদানের মাধ্যমে বিবেকানন্দকে শ্রদ্ধা জানালাম। পাশাপাশি সুদীপবাবু আরও বলেন, বটতলার মূর্তিটির অবিলম্বে সংস্কার ও রঙ করা প্রয়োজন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…