এখন খবর

বন্যপ্রানী রক্ষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার কচ্ছপ বিক্রি, শিক্ষকের উদ্যোগে বাজার থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

কৌশিক কঁচ: বন্যপ্রান রক্ষা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাছের বাজারে দেদার বিক্রি চলছে কচ্ছপ এমন কি বিরল প্রজাতির কচ্ছপও। প্রকাশ্যে এই বেআইনি কাজ চলছে জনসমক্ষেই। লোকে রীতিমত কিনছেন এবং রান্না করে খাচ্ছেন। এরকমই এক দৃশ্যের দেখা  মিলল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ১ নং অঞ্চলের অযোধ্যাপুর বাজারের সোমবার সকালের । কাছের গ্রাম নৈপুরের স্কুল শিক্ষক ও সামাজিক সংগঠন মেদিনীপুর ছাত্রসমাজের সভাপতি কৃষ্ণগোপাল চক্রবর্তী খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করেন।

এই কচ্ছপটি Indian flapshel turtle।যা বিরল প্রজাতির।তিনি বাজারের সকল মৎস্য ব্যবসায়ীদের এই ধরনের অসাধু ব্যবসায়ীদের এধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার কথা বলেন এবং বিক্রয় করলে সরকারের নির্দেশ অনুযায়ী সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল ও ১০ থেকে ২০ হাজার পর্যন্ত জেল হতে পারে।কৃষ্ণগোপাল চক্রবর্তী আরও বলেন এলাকার পরিবেশ প্রেমী মানুষজনের সাহায্য নিয়ে প্রশাসনের দ্বারা সাধারন মানুষজনের ভিতর সচেতনতা বৃদ্ধি এবং সেই সাথে স্থানীয় বাজারগুলোতে কড়া নজরদারি দু’য়ের মাধ্যমে বাঁচানো সম্ভব এই বিরল প্রজাতিটিকে।

বন্যপ্রান রক্ষা বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন গুলি জানিয়েছেন, যে কোনও ধরনেরই কচ্ছপ ধরা বিক্রি করা এবং কেনা দন্ডনীয় অপরাধ কিন্তু ঘটনা হল এ ব্যাপারের বাজারগুলিতে নজরদারি করার জন্য পুলিশ বা বনদপ্তরের ভূমিকা নেই বললেই চলে।

পূর্ব মেদিনীপুর বা দক্ষিন ২৪পরগনার মত উপকূলীয় অঞ্চল যা কিনা জৈব বৈচিত্রের বহুমুখী ভান্ডার তা শেষ হয়ে যেতে বসেছে মানুষের লোভের কারনেই। মানুষ সব সময় নিজে থেকে সচেতন হয়না এর জন্য সচেতনতা তৈরির পাশাপাশি আইনের কঠিন প্রয়োগ দরকার।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: wildlife

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…