এখন খবর

বাগডোগরায় শুরু ট্যাক্সি ধর্মঘট! যাত্রী ভোগান্তির আশঙ্কা

ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি, ২ জানুয়ারি: মঙ্গলবার সকাল থেকেই বাগডোগরা বিমানবন্দরে শুরু হল ট্যাক্সি ধর্মঘট। এদিন সকাল থেকে ফাঁকা ট্যাক্সি স্ট্যান্ড চোখে পড়ল। অন্যান্য দিনে এই স্ট্যান্ড জনবহুল থাকে।

প্রিপেইড ট্যাক্সি ভাড়া বাড়ানো, ট্যাক্স মুকুব করার দাবিতে বাগডোগরা অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে চরম অসুবিধার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। তবে সরকারের তরফে এনবিএসটিসির দুটি বাস চালানো হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ওই দুটি বাস বিমানবন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা দেবে বলে জানা গিয়েছে।

গত শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে অল ট্যাক্সি ড্রাইভার ওনার্স অ্যাসোসিয়েশন ধর্মঘটের কথা জানায়। তাঁরা অভিযোগের সুরে জানান, লকডাউনে ৬ মাস তাঁরা ট্যাক্সি চালাতে পারেননি। ফলে পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করে ট্যাক্স মুকুব করার দাবি জানানো হয় সংগঠনের তরফে। এছাড়াও ২০০৮ সাল থেকে তাদের ভাড়া বৃদ্ধি হয়নি বলেও জানিয়েছেন চালকরা। বর্তমান পরিস্থিতিতে, যেখানে দ্রব্যমূল্যের দাম আকাশছোঁয়া, সেখানে দাঁড়িয়ে পুরোনো ভাড়া দিয়ে কোনওমতেই তাঁদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। এসব বিষয়কে সামনে রেখে তাঁরা প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন।

সংগঠনের অভিযোগ, সেসময় পর্যটনমন্ত্রী গৌতম দেবের তরফ থেকে তাঁদের আশ্বাস দেওয়া হয়, ১৫ দিনের মধ্যে তাদের সমস্যা খতিয়ে দেখা হবে। কিন্তু সেই সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পরেও কোনওরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…