“টেট কোনও চাকরি নয়, এলিজিবিলিটি” শিক্ষামন্ত্রী

নিউস ডেস্কঃ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন টেট পরীক্ষা কোন নিয়োগের পরীক্ষা নয়। অনেকদিন ধরেই তৃণমূল বিরোধী দলগুলি টেট নিয়ে বিতর্ক তৈরি করে আসছে।

এবার স্পষ্ট উত্তর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানান, চাকরিতে নিয়োগ-সহ টেট পরীক্ষা নিয়ে কোনও দুর্নীতি হয়নি। একই সঙ্গে তিনি জানান, টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয়।

বিধানসভা নির্বাচনের প্রার্থী পার্থ বাবু স্বাভাবিক ভাবেই ব্যস্ত প্রচারে, তার ফাঁকেই এই কথা জানিয়েছেন তিনি।
এদিন পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, ‘‌টেট নিয়ে কোনও দুর্নীতি হয়নি। ২০১৪ সালে সুপ্রিম কোর্ট সে কথা জানিয়েও দিয়েছে। সব ঠিক আছে।’‌ শিক্ষামন্ত্রী হিসাবে ১০ নম্বরে নিজেকে ৯ দেবেন বলেও জানালেন তিনি। প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিতর্ক কম হয়নি। সেই বিষয়ে পার্থবাবু বলেন, ‘মোটেও আটবার প্রশ্নপত্র ফাঁস হয়নি। একবারই একটা গণ্ডগোল দেখা দিয়েছিল। এখনকার প্রযুক্তির যুগে নানা ঘটনা ঘটে। এখন প্রশ্ন ফাঁস হওয়া প্রায় রোজকার ঘটনা। আগেও হয়েছে। প্রচার হত না।’

টেট পরীক্ষা নিয়ে তিনি বলেন, ‘টেট কোনও চাকরি নয়, এলিজিবিলিটি। গ্র‌্যাজুয়েট হওয়া মানেই তো চাকরি হচ্ছে না। কেন্দ্র তো বছরে দু’বার টেট পরীক্ষার ব্যবস্থা করে। কিন্তু তাতে তো চাকরি হচ্ছে না। রাজ্য সরকারকে বদনাম করার জন্যই ফুলিয়ে ফাঁপিয়ে এসব প্রচার করা হচ্ছে।’‌

এছাড়া শিক্ষামন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের অনেকে বামপন্থী প্রার্থীই তো চাকরি পেয়েছেন। তারা মেধার জন্যই পেয়েছে। আমি আবার বলছি, টেট একটি এলিজিবিলিটি।’

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…