করোনায় আক্রান্ত কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ, চিন্তার ভাঁজ রাজনৈতিক মহলে

ওয়েব ডেস্ক : রাজ্যে যে হারে করোনার পারদ ঊর্ধমুখী হচ্ছে তাতে করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। সাধারণ মানুষতো বটেই সে সাথে এই মারণ ভাইরাসের কবল থেকে বাদ যাচ্ছেন না মন্ত্রীরাও। একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব ক্রমশ করোনায় সংক্রমিত হচ্ছেন। এবার মারণ ভাইরাসে সংক্রামিত হলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথ। বেশকিছুদিন যাবৎ অসুস্থ থাকার পর গত সোমবার তিনি করোনা পরীক্ষা করান। এরপর মঙ্গলবার তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন স্বপন দেবনাথ। সোমবার করোনা পরীক্ষা করানো হয়। মঙ্গলবার রিপোর্টে জানা যায় তিনি করোনয় আক্রান্ত। এরপর মঙ্গলবার রাতেই তাঁকে বর্ধমান থেকে কলকাতায় এনে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্যদফতরের তরফে জানানো হয়েছে, গত কয়েকদিন স্বপনবাবুর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের চিহ্নিত করে দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এমনকি নির্দিষ্ট নিয়ম মেনে তাঁদের করোনা পরীক্ষাও করা হবে। গত কয়েকমাসে বেশ কয়েকজন প্রথম সারির মন্ত্রীরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। আপাতত করোনাকে জয় করে পুনরায় কাজেও যোগ দিয়েছেন তাঁরা। এবার স্বপনবাবুর শরীরে মারণ ভাইরাসের দ্রুত সংক্রমণ ছড়াতে স্বাভাবিকভাবেই চিন্তায় রাজনৈতিক মহল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে ঘনিষ্ঠ মহল।

বরাবরই কর্মঠ এই মন্ত্রী করোনা পরিস্থিতিতে লকডাউনে যখন সকলে করোনা ভয়ে কাঁটা হয়ে ঘরের মধ্যে ছিলেন, সেসময় নিজের সাধ্যমত গরীব দুঃখীদের সাহায্য করেছেন। যেটুকু কাজ করার সুযোগ পেয়েছেন, তার পূর্ণ সদ্ব্যবহার করেছেন। শুধু তাই নয়, সাধারণ মানুষের সাথে কখনও বিলে নেমে তা পরিষ্কার, আবার কখনও ১০০ দিনের কাজে শ্রমিককে সাহায্য করতে মাটির ঝুড়ি বওয়া, নানান ভূমিকাতে দেখা গিয়েছে বর্ধমানের স্বপন দেবনাথকে। এমনকি করোনাকালে করোনা রোগীদের দেখভালের দায়িত্ব থেকেও পিছপা হননি স্বপনবাবু। পিপিই পরে তিনি দিনের পর দিন হাসপাতাল পরিদর্শন করেছেন। তবে এত সতর্কতা মানা সত্ত্বেও মারণ ভাইরাসকে দূরে সরানো গেল না৷ অবশেষে করোনা ভাইরাস থাবা বসাল রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী স্বপন দেবনাথের শরীরে।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…