ওয়েব ডেস্ক : পুজোর আগে SVF মিউজিকের তরফে ইতিমধ্যেই ‘দুগ্গা এলো’, ‘জীবনের রং’ এর মত দুটি মিউজিক ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। আর দুটিই ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে ইউটিউবে। পুজোর ঠিক আগের মূহুর্তে এবার সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মিলে SVF মিউজিকের তরফে প্রকাশ করা হল আরও একটি নতুন মিউজিক ভিডিয়ো। যেহেতু ভিডিয়োটির গান এবং থিম পুরোটাই দূর্গাপুজো নিয়ে, সেহেতু এই মিউজিক ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘বলো দুগ্গা মাঈকি’।
জানা গিয়েছে, ‘বলো দুগ্গা মাঈকি’র সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায় এই প্রথম SVF-মিউজিকের সঙ্গে প্রথম সিঙ্গল সঙ্গীত পরিচালনা করেছেন। পাশাপাশি গানটি লিখেছেন প্রসেন, গেয়েছেন বলিউডের খ্যাতনামা গায়ক নাকাশ আজিজ ও নিকিতা গান্ধী। শুধুমাত্র লেখক কিংবা গায়ক নয়, এই নতুন মিউজিক ভিডিয়োর দৃশ্যে দু’জন জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে দেখা গিয়েছে। তারা হলেন জন ভট্টাচার্য ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। এর জেরে স্বাভাবিকভাবেই এই মিউজিক ভিডিওটি বেশ জনপ্রিয় হয়েছে দর্শকমহলে।
এদিকে ১৯ অক্টোবর তৃতীয়াতে ইতিমধ্যেই SVF এর তরফে মুক্তি পেয়ে গিয়েছে ‘বলো দুগ্গা মাঈকি’ গানটি। সোমবার তৃতীয়ার দিনে গানটি ইউটিউবে প্রকাশ করার পর SVF-এর তরফে লেখা হয়েছে, ”পুজোর মরশুম মানেই বাঁধনহারা আনন্দ। আরতির আমেজ, মনমাতানো সুর, আর আত্মহারা নাচ – সব মিলিয়ে মায়ের আগমন ! ধুনুচির ধোঁয়া আর ঢাকের তালের সঙ্গে দুগ্গা মা’য়ের গানে শুরু হোক এবারের উৎসব।”
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…