এখন খবর

ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই ডিজে বাজিয়ে তৃণমূলের নির্বাচনী সঙ্গীতের সাথে আনন্দ নাচ পড়ুয়াদের

অশ্লেষা চৌধুরী: “এই রাজ্যে দিদির রাজ, পিঁপড়ের ডিম অতীত আজ, মাওবাদীরা ছারাখার, মমতাদি আর এক বার।“ লাইনগুলো খুবই চেনা চেনা লাগছে নিশ্চয়ই। হ্যাঁ অনেকবার বিভিন্ন অনলাইন ভিডিওতে এই লাইনগুলো শুনে থাকবেন অনেকেই। তবে এবার আর অনলাইন ভিডিও নয়, বাস্তবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বাংলার মসনদে দেখতে চেয়ে প্রতিধ্বনি উঠল ‘রাজ্যে দিদি আর একবার।‘ এই দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জে।

করোনা ভাইরাসের কারণে স্তব্ধ হয়ে যাওয়া জনজীবনে স্কুল কলেজও বন্ধ রয়েছে অনেকটা সময়, পড়াশোনা চলছে অনলাইনেই। তবে অনলাইনে পড়ার জন্য একটা ভালো স্মার্ট ফোন বা ট্যাব কেনার সামর্থ্য অনেক শিক্ষারথীদেরই নেই। এমতাবস্থায় অনলাইনে লেখাপড়ার সুবিধার জন্য ট্যাব কিনতে পড়ুয়াদের টাকা দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজেই এই ঘোষণা করেছেন। আর ট্যাব কেনার জন্য টাকা অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দ উল্লাসে মেতে উঠল ছাত্রছাত্রীরা। আর তৃনমূল নির্বাচনের আগে যে শ্লোগান তুলে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আবেদন জানায় সেই শ্লোগানকেই গান বানিয়ে চলল উদ্দাম নাচ।

দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা রীতিমতো ডিজে বাজিয়ে নাচ-গান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়ধ্বনি দিল। রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা আনন্দ উল্লাসের মধ্যেই আওয়াজ তুলল “রাজ্যে দিদি আর একবার।” চলতি বছর জুনে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি যাতে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা নিতে পারে তাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পাঠানো হয়েছে পড়ুয়াদের অ্যাকাউন্টে। আর ট্যাব কেনার টাকা নিজেদের অ্যাকাউন্টে ঢুকতেই আনন্দ উল্লাসে ফেটে পড়েন উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের রামগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা।

রীতিমতো ডিজে বাজিয়ে নেচে গেয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে তাঁরা। তাঁদের সেই উল্লাসের মাঝেই ওঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জয়ধ্বনি। সংশ্লিষ্ট পড়ুয়াদের দাবী, ট্যাব কেনার মতো সামর্থ তাদের ছিল না। ‘মানবিক’ মুখ্যমন্ত্রী তাদের ট্যাব কেনার টাকা দিয়ে ভীষণভাবে উপকৃত করেছেন তাই আজ তাদের এত আনন্দ। আনন্দ উল্লাসের মাঝেই পড়ুয়ারা আওয়াজ তোলে ” রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যয় আরও একবার। ”

করোনা সংক্রমণের জেরে অনলাইনের মাধ্যমেই লেখাপড়া চালাতে হচ্ছে ছাত্রছাত্রীদের। কিন্তু রাজ্যের বহু ছাত্রছাত্রীর অ্যানড্রয়েড মোবাইল ফোন বা ট্যাব কিনে অনলাইনে লেখাপড়া করার সামর্থ্য নেই। পড়ুয়াদের এই সমস্যার কথা ভাবনা চিন্তা করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ছাত্রছাত্রীদের অনলাইনে লেখাপড়া চালানোর জন্য ট্যাব কেনার অর্থ দেওয়ার কথা ঘোষণা করেন। আর শুক্রবার নবান্ন থেকে ভার্চুয়ালি সেই অর্থ প্রদানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…