বিধায়কদের পদত্যাগ,বিধানসভায় আস্থা ভোটের পক্ষে সুজন-মান্নান

নিউজ ডেস্ক :একুশের নির্বাচনের পূর্বে সক্রিয় বাম-কংগ্রেস জোট।রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল সুজন-মান্নানরা। অবিলম্বে রাজ্য বিধানসভায় আস্থা ভোট ডাকার দাবি বাম-কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে তৎপরতা নেওয়ার দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।

বিধানসভা ভোটের আগে আরও চাপ বাড়ল শাসকদলের উপর বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভোটের ঠিক আগে একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রী দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রথম থেকেই অস্বস্তি তৃণমূলের অন্দরে।এখনো বিদ্রোহের সুর শোনা যাচ্ছে দলের অন্দরে।

অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগদরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট ডাকার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।

এদিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে পাশে বসিয়ে মান্নান বলেন, ‘‘তৃণমূলের দল থেকে অনেকে চলে যাচ্ছেন। কতজন যাচ্ছেন জানা নেই। কেউ বলছেন দেড়শোজন আসবেন, কেউ বলছেন একশোজন আসবেন। মন্ত্রীরা যাচ্ছেন, বলছেন আরও মন্ত্রীরা যাবেন। আবার কাউকে বলতে হচ্ছে আমি তৃণমূল ছাড়ছি না।’’

তিনি আরও বলেন, ‘‘মানুষ ধাঁধার মধ্যে পড়ে গেছে। কী হচ্ছে? সরকার কি আস্থা হারিয়েছে? মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, আপনার দাবি যদি সত্যি হয়, তৃণমূলে ব্যাপক হারে দলত্যাগ যদি না হয়, তাহলে আপনি বিধানসভায় আস্থা ভোট নিয়ে প্রমাণ করে দিন আপনার আস্থা আছে।’’
ঘন ঘন বিধায়কদের পদত্যাগ,বিধানসভায় আস্থা ভোটের পক্ষে সুজন-মান্নান

কলকাতা:একুশের নির্বাচনের পূর্বে সক্রিয় বাম-কংগ্রেস জোট।রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল সুজন-মান্নানরা। অবিলম্বে রাজ্য বিধানসভায় আস্থা ভোট ডাকার দাবি বাম-কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এব্যাপারে তৎপরতা নেওয়ার দাবি জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।

বিধানসভা ভোটের আগে আরও চাপ বাড়ল শাসকদলের উপর বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। ভোটের ঠিক আগে একের পর এক বিধায়ক, নেতা, মন্ত্রী দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রথম থেকেই অস্বস্তি তৃণমূলের অন্দরে।এখনো বিদ্রোহের সুর শোনা যাচ্ছে দলের অন্দরে।

অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগদরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থা ভোট ডাকার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা আবদুল মান্নান।

এদিন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে পাশে বসিয়ে মান্নান বলেন, ‘‘তৃণমূলের দল থেকে অনেকে চলে যাচ্ছেন। কতজন যাচ্ছেন জানা নেই। কেউ বলছেন দেড়শোজন আসবেন, কেউ বলছেন একশোজন আসবেন। মন্ত্রীরা যাচ্ছেন, বলছেন আরও মন্ত্রীরা যাবেন। আবার কাউকে বলতে হচ্ছে আমি তৃণমূল ছাড়ছি না।’’

তিনি আরও বলেন, ‘‘মানুষ ধাঁধার মধ্যে পড়ে গেছে। কী হচ্ছে? সরকার কি আস্থা হারিয়েছে? মুখ্যমন্ত্রীর কাছে দাবি করছি, আপনার দাবি যদি সত্যি হয়, তৃণমূলে ব্যাপক হারে দলত্যাগ যদি না হয়, তাহলে আপনি বিধানসভায় আস্থা ভোট নিয়ে প্রমাণ করে দিন আপনার আস্থা আছে।’’

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…