Categories: এখন খবর

বিধায়কের গ্রামে রেশন ডিলারের দেহ ঘিরে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা: দাঁতনের বিধায়ক বিক্রম চন্দ্র প্রধানের গ্রামে এক রেশন ডিলারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ওই রেশন ডিলারকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এমন দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দাঁতন থানার তররুই গ্রামে। এদিন ভোরে বাড়ির ভেতর থেকে দাঁতনের তররুই গ্রামের  রেশন ডিলার অমূল্য কুমার বেরার (৭০) ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবার। খবর যায় পুলিশে মৃতদেহ সংগ্রহ করতে এলে পুলিশের সামনে ক্ষোভ উগরে দেয় গ্রামবাসীরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গ্রামবাসীদের দাবি, ওই বৃদ্ধকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য প্রায় চাপ দিত বৃদ্ধর নাতনির স্বামী বা নাত জামাই। কারন বৃদ্ধের ছেলে মদ্যপ। আর এটা নিয়ে অনেক সময় বৃদ্ধকে মারধরও করা হয়েছে। গ্রামবাসীদের দাবি পরিবারের লোকেদের হাতেই মার খেয়ে মৃত্যু হয় আর তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয় গলায় দড়ি দিয়ে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ক্ষুব্ধ জনতা দাবি করে পরিবারের সদস্যদের গ্রেপ্তার করতে হবে।  উত্তেজনার জেরে দীর্ঘক্ষণ মৃতদেহ সংগ্রহ করতে পারেনি দাঁতন পুলিশ। গ্রামবাসীদের দাবি, পরিবারের দোষীদের গ্রেফতার করতে হবে। পুলিশ জানায় নির্দিষ্ট ভাবে কারও বিরুদ্ধে আভিযোগ অথবা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া অবধি কাউকে গ্রেপ্তার করা যাবেনা । দীর্ঘ আলোচনার পর জনতাকে বুঝিয়ে মৃতদেহ উদ্ধার  করে থানায় আনে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…