ফের করোনার থাবা রাজনৈতিক মহলে,মারণ ভাইরাসের বলি বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসু

ওয়েব ডেস্ক : করোনা আবহে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি ইদানিং প্রায় প্রতিদিনই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। আরও একবার করোনার থাবা রাজনৈতিক মহলে। মারণ ভাইরাসের বলি হলেন বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসু। করোনা পরিস্থিতিতে লকডাউনের পর থেকেই একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছিলেন তিনি। নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়িয়ে প্রাণপণ লড়ছিলেন শাসকদলের এই কাউন্সিলর। আচমকা তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা এলাকা।

জানা গিয়েছে, গত কয়েকদিন যাবৎ সামান্য শারীরিক অসুস্থতা অনুভব করেছিলেন কাউন্সিলর সুভাষ বসু। এরপর গত ২৪ জুলাই আচমকা অসুস্থ হয়ে পড়েন বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বসু। তাঁর শরীরে জ্বর, শ্বাসকষ্ট-সহ একাধিক করোনা উপসর্গ লক্ষ্য করা যায়৷ এরপর দ্রুত তাকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ তারপরই করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট আসতেই চিকিৎসকরা নিশ্চিত করেন যে কাউন্সিলর করোনা আক্রান্ত। সেই অনুযায়ী চিকিৎসকরা শাসকদলের ওই কাউন্সিলরের চিকিৎসাও শুরু করেন। তবে তা সত্ত্বেও শেষরক্ষা করা গেল না। বুধবার সকালে বেসরকারি হাসপাতালেই মৃত্যু হল সুভাষ বসুর।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ রুখতে দীর্ঘ কয়েকমাস জারি করা হয়েছিল লকডাউন। সেই সময় করোনা সংক্রমণের আশঙ্কাকে দূরে সরিয়ে নিম্নবিত্ত মানুষদের পাশে দাঁড়াতে বহু মানুষের খাওয়ার ব্যবস্থা করেছিলেন ওই তৃণমূল কাউন্সিলর। কখনও রাস্তায় নেমে মানুষের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধি করতে মাস্ক, স্যানিটাইজার বিলি করতে দেখা গিয়েছে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর সুভাষ বসুকে। এমন জনদরদী নেতার মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…