সুবর্নরেখার কথা-২২ ।। উপেন পাত্র

বাল ভোজন বা বালুত ভোজন                                                                                     উপেন পাত্র

অতীতে সুবর্ণরেখা নদী অববাহিকায় বাল ভোজন বা বালুত ভোজন নামে একটি প্রথা ছিল,যা বালুত ভোজন নামে পরিচিত ছিল। সুবর্ণরৈখিক লোকভাষায় শিশুদের বালুত বলা হয়। সেই কারণে অনুষ্ঠানটিকে বালুত ভোজন বলা হতো। সন্তানহীন দম্পতি সন্তান কামনায় এই বালুত ভোজন মানত করতো এবং সাধ ভক্ষণের পূর্বে এই অনুষ্ঠান করা হতো। মানত মতো বা সাধ্যমতো পাড়ার বা পুরো গ্রামের শিশুদের ডেকে খাওয়ানো হতো। নানারকম পিঠে পায়স ও মিঠাই শিশুদের খাওয়ানো হতো। শিশুদের কল কোলাহলে গৃহস্থের প্রাঙ্গন ভরে উঠতো। শিশুরা ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো খেতো। শিশুদের আহার অন্তে তাদের ফেলে যাওয়া উচ্ছিষ্ট বাল গোপালের প্রসাদ জ্ঞানে গর্ভবতী নারী ও মানতকারী গ্রহণ করতো।

প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে পর্যন্ত এই প্রথা প্রচলিত ছিল।যতদূর জানা যায় এই প্রথাটি এই অঞ্চলের সাধারণ প্রথা ছিল।আচার্য শ্যামানন্দ এই প্রথাকে সার্বজনীন রূপ দেন। নয়াগ্রাম থানার থুরিয়া নামক গ্রামে তিনি নিজ হাতে শিশুদের খাইয়ে এই প্রথার গৌরব বৃদ্ধি করেন।
অন্যদিকে অলখ নিরঞ্জন ধর্মেও এই প্রথাটি প্রচলিত আছে।এই ধর্মের সন্ন্যাসীরা তাদের আশ্রমে বালুত ভোজন অনুষ্ঠান করেন। এই ধর্মের কিছু গৃহী ভক্তও বছরে একবার এই অনুষ্ঠান পালন করেন।
শিশুদের মধ্যে স্বয়ং ঈশ্বর বিরাজ করেন, জনসাধারণের মধ্যে এইরূপ ধারণা আছে। শিশুদের খাইয়ে সন্তুষ্ট করলে ঈশ্বর সেবা হয়, এই ভাবনা থেকে প্রথাটির উদ্ভব হয়ে থাকবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: Litreture

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…