ভীষ্মদেব দাশ, দিঘাঃপুরানে জানা যায় জলে নাকি শিলা ভেসেছিল কিন্তু কলি যুগে দেখা গেল সমুদ্রে শিলা ভর্তি লরি ভাসছে! কালো পাথর বোঝাই, হলুদ গাড়ি ভাসছে সমুদ্রে।
পাথর আনার কাজ করছিল ৬ টি ডাম্পার। পাথর বোঝাই গাড়ি সমুদ্র পাড়ে দাঁড়িয়ে পাথর নামাচ্ছিল। সন্ধে ৬টা নাগাদ জোয়ার শুরু হলে সমস্যার শুরু হয়। জল, বালি পার করে গাড়ি তুলতে পারেননি চালকরা।
গত কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে সমুদ্র। নিম্নচাপ, ঘুর্ণাবর্তের জেরে ফুঁসছে সমুদ্র। অধিকাংশ সময়ে সমুদ্রের জল গার্ডওয়াল টপকে ঢুকে পড়ছে স্থলভাগে। জলোচ্ছ্বাসের ফলে প্লাবিত হয়েছে উপকূলবর্তী দিঘা, রামনগর এলাকার একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সি-ওয়াল। ক্ষতিগ্রস্ত সি-ওয়াল মেরামতি করতে গিয়েই সচেতনতার অভাবে তলিয়ে গেল ৫টি ডাম্পার। প্রসঙ্গত গত বুধবারই দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ মাইকিং করে সকলকে সচেতন করেছিল। ঘুর্ণাবর্তের জেরে প্রবল জলোচ্ছ্বাসে উত্তাল হবে দিঘা যারফলে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছিল।
পর্যটকদের পাশাপাশি কাউকেই সমুদ্রের ধারে ঘেঁসতে দেয়নি প্রশাসন। পাশাপাশি মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে নির্দেশিকার পরেও জোয়ারের সময় সমুদ্র পাড়ে সি-ওয়ালে কাজ চলছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ জানিয়েছেন, ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…