এখন খবর

মমতা আহত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিল কমিশন, প্রচারে গিয়ে যাওয়া যাবেনা সুরক্ষা বলয়ের বাইরে! প্রার্থীদের কড়া নির্দেশ কমিশনের

নিজস্ব সংবাদদাতা: জীবনে যাঁরা ঠান্ডা ঘরের বাইরে বের হওয়ার ফুরসৎ পাননা তাঁদেরকেই দেখা যাচ্ছে হাটে বাটে মাঠে। ভোটে জেতার জন্য মরিয়া প্রার্থীরা জনতার কাছে যেতে উন্মুখ। কেউ কেউ মিশে যেতে চাইছেন জনতার মাঝখানে। আর তাতেই ঘটছে বিপত্তি। যেমনটা ঘটে গেল নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলায়। গাড়ির দরজা খুলে জনতাকে নমস্কার করতে গিয়ে ভিড়ের চাপে আহত হলেন তিনি।

সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নির্বাচনী প্রচারে তারকা প্রার্থীদের হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশন। জানিয়ে দেওয়া হল ইচ্ছামতো সাধারণ মানুষের মধ্যে মিশে যেতে পারবেন না তাঁরা। এক বিশেষ আচরণবিধি চালু করে নির্বাচন কমিশন জানালেন কঠোর ভাবে মানতে হবে এই নির্দেশিকা। নচেৎ বিধিভঙ্গের দায়ে পড়বেন তাঁরা।

নিশ্চিত ভাবেই বুধবার নন্দীগ্রামে প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা থেকে শিক্ষা নিয়েছে কমিশন। ওই দিন চলন্ত গাড়ির পা দানিতে দাঁড়িয়ে দরজা অর্ধেক খুলে সাধারণ মানুষকে তখন প্রনাম করছিলেন তিনি। তখনই দরজাটি কোনও ভাবে চেপে যায়। তাতে চাপ লাগে মুখ্যমন্ত্রীর পায়ে। যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয় মুখ্যমন্ত্রীকে।

এই ঘটনায় দেশ জুড়ে শোরগোল শুরু হয়। রাজ্য প্রশাসন ও কমিশনের পর্যবেক্ষকদের কাছে আলাদা রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। তাতে জানানো হয়, দুর্ঘটনাতেই আহত হয়েছেন মমতা। যদিও তৃণমূলের দাবি, চক্রান্ত করে মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা চেপে দিয়েছে বিজেপি।

সমস্ত ঘটনার পর্যালোচনা করার পরই রবিবার তারকা প্রার্থী ও প্রচারকদের জন্য বিশেষ আচরণবিধি ঘোষণা করেছে কমিশন। তাতে বলে হয়েছে, যে তারকা প্রচারকরা বিশেষ নিরাপত্তা পান তাঁদের নিরাপত্তা বিধি মেনে প্রচার করতে হবে। তাঁদের ঝুঁকির মুখে পড়া এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
কোনও ভাবেই নিরাপত্তা বলয়ের বাইরে যেতে পারবেননা তাঁরা।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…