এখন খবর

দক্ষিন ২৪পরগনায় প্রেমিকার দখল নিয়ে বচসার জেরে খুন তরুন

নিজস্ব সংবাদদাতা: মেয়েটি কার প্রেমিকা হবে সেই নিয়ে বচসা আর বচসা থেকে হাতাহাতি আর অবশেষে ধারালো অস্ত্রের ব্যবহারের জেরে খুনই হয়ে গেল এক তরুন। মদের আসরে খুন হলেন এক যুবক। মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খুদিরাবাদ এলাকার ঘটনায় মৃত ১৯বছরের তরুনের নাম বাবু হালদার বলে জানা গেছে। ঘটনায় ছুরিকাহত হয়ে আরও এক যুবক আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

 

পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার রাতে খুদিরাবাদ এলাকার একটি মাঠে মদের আসর বসিয়েছিল কয়েক জন যুবক। সেখানেই প্রতিবেশি একটি মেয়েটি কার সাথে প্রেম করবে তাই নিয়ে দুই তরুনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আর তারপরই তা পরিনত হয় প্রানঘাতী খুনোখুনিতে। আর তারই জেরে খুন হয় বাবু হালদার নামে ওই তরুন। খুনোখুনি রুখতে গিয়ে মারাত্মক জখম হয় আরও এক তরুন।
এই ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত পুলিশ পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, মদের আসরে বচসার পরই বাবুকে পেটে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে অন্য কয়েকজন যুবক। বাবুকে বাঁচাতে গেলে মিহির মজুমদারকেও আক্রমণ করা হয়। মিহিরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এরপর দুই যুবককে এলাকায় ফেলে পালিয়ে যায় এই আসরে থাকা অন্যরা।

 

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের পড়ে থাকতে উদ্ধার করে । তারাই খবর দেয় বাবুর পরিবার ও পুলিশকে । বাবুর অবস্থার দ্রুত অবনতি হতে দেখে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। যদিও চিকিৎসকরা বাবু মজুমদারকে মৃত বলে ঘোষণা করেন। মিহির মজুমদারের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে যে মেয়েটিকে ঘিরে এই লড়াই তারও খোঁজ করছেন পুলিশ। এই মেয়েটি নিরপরাধ নাকি সে দু’জনকেই প্রলোভিত করেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…