সুখবর! হাজারেরও বেশি লাইব্রেরিয়ান পদে নিয়োগ করছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন(SSC ), জেনে নিন বিস্তারিত

নিউজ ডেস্ক:পশ্চিমবঙ্গ সরকার গত বছর সংক্রমণের শুরুর সময় সংক্রমণের হার রুখতে লকডাউনের পথে হেঁটে ছিল। এই বছরও তাঁর অন্যথা হয়নি। দীর্ঘ দিন ধরে সব বন্ধ থাকার ফলে বেসরকারি কর্মক্ষেত্রে, অসংগঠিত ক্ষেত্রে কাজ হারিয়েছেন বহু মানুষ। কর্মসংস্থানের অভাব ক্রমেই প্রকট হয়ে উঠছে। যথাযথ শিক্ষা লাভ করেও চাকরি পাচ্ছিল না অনেক ছেলে মেয়ে, আর এই করোনা পরিস্থিতির পর চাকরির বাজার আরও নিম্নগামী।

এবার লাইব্রেরিয়ান পদে প্রচুর নিয়োগ করতে চলেছে SSC,জেনে নিন বিস্তারিত।রাজ্যে দীর্ঘদিন ধরে আটকে রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। নতুন করে শিক্ষক পদে নিয়োগের জন্য বেরোয়নি কোনো বিজ্ঞপ্তি। কিন্তু এর মধ্যেই চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর।

লাইব্রেরিয়ান পদে নিয়োগ নিয়ে ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর লাইব্রেরিয়ান পদে এক হাজারেরও বেশি শূন্য পদ খালি রয়েছে। পরিস্থিতি যাচাই করতে খুব দ্রুত বিদ্যালয় পরিদর্শকদের সংশ্লিষ্ট জেলার স্কুলগুলিতে লাইব্রেরিয়ান পদে কত গুলি পদ খালি রয়েছে সেটা জানতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে।

ইতিমধ্যেই শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগ নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।রাজ্যের স্কুল গুলোতে ২০১২ সালে শেষবারের জন্য লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হয়েছিল।

উল্লেখ্য,২০১২ সালে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, এবং ২০১৩ সালে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের এক বিশেষ সূত্র জানাচ্ছে যদি লাইব্রেরিয়ান পদে নিয়োগ হয়, তবে নিয়োগ হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাইব্রেরি সায়েন্সে কোর্স করা থাকলে তবেই আবেদনযোগ্য হবেন।

প্রাথমিকভাবে জানতে পড়া যাচ্ছে শূন্য পদ এক হাজারের কিছু বেশি। কিন্তু যেহেতু আট বছর পর লাইব্রেরিয়ান পদে নিয়োগ হচ্ছে, তাই শূন্য পদ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলা থেকে শূন্য পদের তালিকা শিক্ষা দপ্তর মারফত স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছলেই দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হবে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…