Categories: এখন খবর

দিল্লীতে জাতীয় স্তরে সাঁতার প্রতিযোগিতায় বাংলার হয়ে রূপো পেল পূর্ব মেদিনীপুরের শ্রীদ্বীপ

অরুণ কুমার সাউ , তমলুক :   বিদ্যালয় ভিত্তিক ৬৫ তম জাতীয় সাঁতারে অনুর্ধ ১৯ বৎসর বিভাগে পূর্ব মেদিনীপুর তথা বাংলার হয়ে দুটি ইভেন্টে দ্বিতীয় হয়েছে শ্রীদ্বীপ মন্ডল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্র শ্রীদ্বীপ। গতকাল দিল্লী থেকে ফিরেই সোজা বিদ্যালয়ে আসে। সাথে সার্টিফিকেট সহ দুটি রুপোর পদক।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সারা দেশের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীদের মধ্যে এই সাফল্য।  ১৭ থেকে ২২ শে নভেম্বর দিল্লীতে অনুষ্ঠিত হয় বিদ্যালয় ভিত্তিক জাতীয় সাঁতার প্রতিযোগিতা। পশ্চিম বাংলা মোট ১৩টি পদক পেয়েছে। অনুর্ধ ১৪ বৎসর গ্রুপে বালক ৪টি ব্রোঞ্জ ও বালিকা ১ টি ব্রোঞ্জ। অনুর্ধ ১৭ বৎসর গ্রুপে কোনো সাফল্য নেই। অনুর্ধ ১৯ বৎসর গ্রুপে বালক ২টি রুপা ও ১টি ব্রোঞ্জ এবং বালিকা ২টি গোল্ড, ২টি সিলভার ও ১টি ব্রোঞ্জ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার এই সাফল্য উচ্ছ্বসিত সমগ্র কোলাঘাট সহ কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্র ছাত্রী সহ শিক্ষকবৃন্দ। ওই বিদ্যালয়ে শিক্ষক সুজন বেরা বলেন, শিক্ষক হিসেবে আজ আমি দারুন আনন্দিত ও গর্বিত।একইভাবে আনন্দ পেতাম যখন ওর দাদা সুপ্রিয় এইভাবে পদক ঝুলিয়ে আসতো। যোগ্য দাদার যোগ্য ভাই। এটাই বিদ্যালয়ে ওর শেষ বছর। আগামী দিনে ওর আরো সাফল্য কামনা করছি।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…