Categories: এখন খবর

কাটোয়ায় ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল শিল্ডে চ্যাম্পিয়ন ন’নগর অম্বুজা স্পোটিং ক্লাব

গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃআই এফ এ অনুমোদিত কাটোয়া পৌরসভার পরিচালনায়  কাটোয়ার গোবিন্দবাগান পৌরমাঠে গত ২ রা নভেম্বরে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী হরিশচন্দ্র মেমোরিয়াল উইনার্স শিল্ড ও ইষ্টপদ রানার্স কাপ ফুটবল প্রতিযোগিতা আজ তারই ফাইনাল খেলা অনুষ্ঠিত হল।মাঠে পায়রা উড়িয়ে ফাইনাল খেলার সূচনা করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার কাটোয়া পৌরসভার নিজস্ব ময়দান গোবিন্দবাগান মাঠে ফাইনালে মুখোমুখি হয় কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোটিং  ক্লাব ও বর্ধমানের এস এস কনস্ট্রাকশন।কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোটিং  ক্লাব ১-০ গোলে বর্ধমানের এস এস কনস্ট্রাকশনকে পরাজিত করে হরিশচন্দ্র মেমোরিয়াল উইনার্স শিল্ড লাভ করে।ইষ্টপদ দে রানার্স ট্রফি লাভ করে বর্ধমানের এস এস কনস্ট্রাকশন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
খেলার মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়ার বিধায়ক তথা পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ চট্রোপাধ্যায়,বাংলার প্রাক্তন দুই  ফুটবলার সমরেশ চৌধুরী ও কার্তিক শেঠ, কাটোয়া থানার আই সি বিকাশ দত্ত সহ অন্যান্যরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য,এবছর এই প্রতিযোগিতায় ৮ টি দল অংশগ্রহণ করেছিল।দলগুলি হল রেলওয়ে এফ সি,বর্ধমানের এস এস কনস্ট্রাকশন, দেবগ্রাম ফুটবল ক্লাব,ইউনাইটেড স্পোর্টস ক্লাব,টালিগঞ্জ অগ্রগামী, মহামেডান স্পোটিং ক্লাব,পশ্চিমবঙ্গ পুলিশ স্পোর্টস ক্লাব ও কাটোয়ার ন’নগর অম্বুজা স্পোটিং  ক্লাব।খেলা দেখতে
শীতের দুপুরে খেলার মাঠে প্রচুর ক্রীড়ামোদী মানুষ উপস্থিত হয়েছিলেন।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…