Categories: এখন খবর

গৃহস্থের ফ্ল্যাট থেকে বিউটি পার্লার, মহানগর জুড়ে শুধুই মধুচক্র, এক রাতেই গ্রেপ্তার ৩০


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
 নিজস্ব সংবাদদাতা: ‘সুইট এন্ড সাওয়ার, ফ্যামিলি সেলুন এন্ড স্পা’ ঠিকানা ১,ভগবান মহাবীর সরণি, কলকাতা ২০ কিংবা ‘গাইস এন্ড ডলস বিউটি পার্লার’ ঠিকানা ১/এ মির্জা গালিব স্ট্রিট, নিউ মার্কেট থানা এলাকা। অথবা রাসবিহারী এ্যাভিনু ২২৮বি আর প্রিন্স আনোয়ার শা রোডের ফ্ল্যাট নম্বর পিএস৯/১! এগুলি কার্যত সবই আধুনিক বেশ্যালয়! রবিবার মধ্যরাতে এই ফ্ল্যাট আর বিউটি পার্লারে হানা দিয়ে চমকে উঠেছে লালবাজার। ১৬থেকে ৪৬, টালা থেকে টালিগঞ্জ, কলেজ ছাত্রী থেকে গৃহবধূ কে নেই বারাঙ্গনার তালিকায় ?

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই ফ্যামিলি স্পা-এর আড়ালে শহরে মধুচক্র ছড়িয়ে পড়েছে, সেই তথ্য আসছিল গোয়েন্দাদের হাতে। তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন যে, কল সেন্টারের আড়ালেও মধুচক্র চালানো হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই নিউ মার্কেট, গড়িয়াহাটের ফার্ন রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড ও ভবানীপুরের চারটি কল সেন্টার ও স্পা-এ গোয়েন্দা পুলিশ ফাঁদ পাতে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দেখা যায়, কলকাতা ছাড়াও অন্য জেলা ও ভিন রাজ্যের বেশ কিছু বাসিন্দার সঙ্গে যোগাযোগ করেছে মধুচক্রের মাথারা। একইভাবে কলকাতা ও আশপাশের জেলার মহিলাদের স্পা-এ চাকরি দেওয়ার নাম করে ডেকে নিয়ে আসা হয়। স্পা ও কল সেন্টারের বহু মহিলা কর্মীকেই জোর করে মধুচক্র ও যৌন ব্যবসায় নামানো হয় বলে অভিযোগ ওঠে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই কাজের জন্য প্রত্যেকটি জায়গায় কিউবিকল তৈরি করা হয়েছে। রাতেই স্পা ও কল সেন্টারগুলি ঘিরে ফেলা হয়। মধুচক্রের ম্যানেজার ও তাদের লোকজনকেও পুলিশ ধরে ফেলে। জানা গিয়েছে, কেউ এক বছর আবার কেউ তারও বেশিদিন ধরে চালাচ্ছে এই চক্র। কয়েকটি জায়গায় মধুচক্রের পিছনে এলাকার কুখ্যাত দুষ্কৃতীদের হাত রয়েছে, এমনও পুলিশ জানতে পেরেছে। রাতেই ধৃতদের লালবাজারে নিয়ে আসা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তাদের জেরা করে চক্রের বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেহব্যবসায় বাধ্য হয়ে নামা মহিলাদের ছেড়ে দিলেও সব মিলিয়ে ৩০জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে বাড়ির মালিক ছাড়াও রয়েছে দালাল, ম্যানেজার ও খদ্দেররা। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…