বড় খবর! খড়গপুর-মেদিনীপুর এবং জঙ্গলমহলের, আরও একটি স্পেশাল ট্রেন ছুটবে শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়ায় স্টপেজ দিয়ে

নিজস্ব সংবাদদাতা: লকডাউনের জন্য রফাদফা হয়েছে ট্রেন যাত্রার। নিয়মিত ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে লোকাল, প্যাসেঞ্জার কিংবা ডিএমইউ গুলি। এই পরিস্থিতিতে ভরসা স্পেশাল ট্রেন। জঙ্গলমহলবাসীর জন্য এই মুহুর্তে পুরুলিয়া, গোমো সহ গোটা চারেক ট্রেনই ভরসা। তাও এই ট্রেনগুলি সময়ের নিরিখে যথেষ্ট হয়। অর্থাৎ অফিস, আদালত, ব্যবসা কিংবা স্বাধীন পেশা যাই হোকনা কেন সেই সময়টাকে ঠিকঠাক পূরণ করে উঠতে । বিশেষ করে যারা খড়গপুর মেদিনীপুরের দিক থেকে ক্রমশ উত্তর দিকে যাবেন অফিস সময়ে তাঁদের জন্য খুবই অসুবিধার। এই অবস্থায় জঙ্গলমহলকে কিছুটা স্বস্তি দিচ্ছে দক্ষিণপূর্ব রেলের আরও তরফে ঘোষিত আরও একটি স্পেশাল ট্রেন।

দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হচ্ছে রবিবার বাদ দিয়ে এই ট্রেন চলবে প্রতিদিনই। 02535/02536 শালিমার-ভুজুডি -শালিমার স্পেশাল ট্রেন নামে ট্রেনটি চলবে। যার অর্থ একবার ট্রেনটি শালিমার থেকে ভুজুডি যাবে এবং ভুজুডি থেকে ফের শালিমার ফিরে আসবে। আগামী সোমবার অর্থাৎ ২৮শে জুন (28th june) থেকেই শুরু হচ্ছে এই স্পেশাল ট্রেনটি।

প্রতিদিন সকাল ৭.৪৫ ঘন্টায় শালিমার থেকে রওনা হয়ে ট্রেনটি ভুজুডি পৌঁছাবে বেলা ১.১০ ঘন্টায়। এরপর ২৫মিনিটের বিশ্রাম নিয়ে ট্রেনটি ফের ১.৩৫ ঘন্টায় রওনা দিয়ে সন্ধ্যা ৭.১৫ঘন্টায় শালিমার পৌঁছাবে। এবার দেখে নেওয়া যাক কোন কোন স্টেশনে ট্রেনটি দাঁড়াবে। শালিমার থেকে ছাড়ার পর ট্রেনটি প্রথম দাঁড়াবে সাঁতরাগাছি। এরপর একদম পাঁশকুড়ায়। তারপর কোনও স্টপেজে না থেমে সোজা খড়গপুরে এসে দাঁড়াচ্ছে এরপর মেদিনীপুর, শালবনী, চন্দ্রকোনা রোড, গড়বেতা, বিষ্ণুপুর, বাঁকুড়া, আদ্রা, সাঁওতালডি হয়ে ভুজুডি। ফেরার পথেও ওই একই স্টপেজ ধরে শালিমার পৌঁছাবে।

এবার দেখে নেওয়া যাক কোন স্টেশনে ট্রেনটি কখন পৌঁছাবে এবং ছাড়বে। একমাত্র খড়গপুর ও আদ্রায় ট্রেনটি ৫মিনিট দাঁড়াবে আর সাঁওতালডিতে মাত্র ১মিনিট। বাকি সমস্ত স্টেশনে দাঁড়াবে ২মিনিট করে। ট্রেনটির পৌঁছনোর সময়ের সঙ্গে দাঁড়ানোর এই সময় যোগ করলে পাওয়া যাবে ছাড়ার সময়। এবার দু পিঠে স্টেশনে ট্রেনটির পৌঁছনোর সময় হল:-

মনে রাখতে হবে এটি স্পেশাল ট্রেন। তাই সাধারণ ট্রেনের চেয়ে এর ভাড়া বেশি হবে। করোনা বিধি মেনে ট্রেনে চড়তে হবে। অর্থাৎ মাস্ক পরা আবশ্যক। নচেৎ ২০০টাকা ফাইন। আসন সংরক্ষিত থাকবে তাই আগে থেকে টিকিট কাটা জরুরি। ট্রেনের সব আসনেই যাত্রীরা বসতে পারবেননা। কেবলমাত্র বসার জন্য চিহ্নিত আসনেই যাত্রীরা বসতে পারবেন।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…