দীর্ঘদিন হাসপাতালে থাকায় প্রভাব পড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে, দাবি অভিনেতার চিকিৎসকের

ওয়েব ডেস্ক : দীর্ঘ কয়েক দিনের লড়াইয়ের পর আপাতত তাঁর শারীরিক অবস্থা সামান্য স্থিতিশীল। তবে শুক্রবারের তুলনায় শনিবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থায় বিশেষ কিছু পরিবর্তন হয়নি। জানা গিয়েছে, শুক্রবার দুপুরেই তাঁর পরিবারের লোকেরা বর্ষীয়ান অভিনেতার সাথে দেখা করেছেন। তবে সেভাবে শারীরিক অবস্থার উন্নতি না হলেও নতুন করে আর জ্বর আসেনি প্রবাদপ্রতিম অভিনেতার। পাশাপাশি তাঁর হার্টরেটও ভালো। নিয়ন্ত্রণে রয়েছে রক্তচাপ। তবে চিকিৎসকদের তরফে জানানো আশঙ্কা করা হচ্ছে, যেহেতু অভিনেতা এতদিন যাবৎ হাসপাতালে রয়েছেন সেহেতু একটা প্রভাব তাঁর পড়ছে।

শুক্রবার রাত পর্যন্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের সচেতনতা মাত্রা গ্লাসগো কোমা স্কেল অনুযায়ী ১০। তবে যেহেতু অভিনেতার স্নায়ুজনিত সমস্যার থেকেই যাচ্ছে, সেহেতু শনিবার সেই সমস্যার সমাধান খুঁজবেন চিকিৎসকরা। জানা গিয়ে সৌমিত্রবাবুর হার্টরেট যথেষ্ট ভালো। অভিনেতার কিডনিও যথেষ্ট সচল। আপাতত ইউরিয়া ও ক্রিয়েটিনিন স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবারের পর এখনও পর্যন্ত জ্বর আসেনি তাঁর।

এদিকে শুক্রবার পর্যন্ত দু’বার ডায়ালিসিস করা হয়েছে অভিনেতার। সেটি সফলও হয়েছে। জানা গিয়েছে, তৃতীয়বার ডায়ালিসিস করানোর সম্ভাবনা থাকলেও সেবিষয়ে এখনও পর্যন্ত চিকিৎসকদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ এবিষয়ে সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল দলের অন্যতম সদস্য অরিন্দম কর জানান, “আজ ডায়ালিসিস করিনি। কাল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে যেহেতু তিনি ২৪ দিন হাসপাতালে রয়েছেন, সেকারণে এতদিন আইসিইউ-তে থাকায় শরীরে প্রভাব ফেলছে। সুস্থতার আশা কমছে।”

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…