ফের নেংটি ইঁদুর হয়ে যাবে শুভেন্দু, বললেন সৌগত, কোলাঘাট পেরুতেই মুক্ত বাতাস বললেন ফিরহাদ

নিজস্ব সংবাদদাতা; কাঁথি:শুভেন্দু অধিকারীর খাস তালুকে তাঁকে ফের ইঁদুর বনে যাওয়া বাঘের সঙ্গে তুলনা করলেন তৃনমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়। বুধবার কাঁথি শহরে প্রথম শুভেন্দু ছাড়া এই জনসভার দুই প্রধান বক্তা ছিলেন সৌগত রায় এবং ফিরহাদ হাকিম। আর সমগ্র সভারই আক্রমনের লক্ষ্য ছিল শুভেন্দু অধিকারীই। সেখানেই সৌগত রায় বলেন, ‘ আমার সেই মুণির গল্প মনে পড়ছে। মুণির আশীর্বাদে একটা ইঁদুর থেকে বেড়াল, কুকুর, বাঘ হয়েছিল। তারপর বাঘ হয়ে মুণিকেই খেতে আসছিল। তখন মুণি বলেছিলেন, যা আবার তুই ইঁদুর হয়ে যা। মানুষ ওঁকে আবার বাঘ থেকে নেংটি ইঁদুর বানিয়ে দেবে।’

সৌগত রায় আজকের অর্থাৎ বুধবারের জনসভাকে তাঁর জীবনে কাঁথির শ্রেষ্ঠ জনসভা বলে ইঙ্গিত দিয়ে বলেছেন,
” আমি ৪৪ বছর ধরে কাঁথি আসছি। আজ যে মিছিল হয়েছে তা কাঁথিতে সর্বকালের সর্ববৃহৎ মিছিল। কাঁথির লোক বলছেন, এমন মিছিল তাঁরা আগে দেখেননি।
আজকের এই মিছিল প্রমাণ করে দিল, কাঁথি কোনও পরিবারের জমিদারি নয়। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালবাসেন। দিঘার সমুদ্র থেকে দু’চার বালতি জল তুললে যেমন সমুদ্রের জল কমে না। তেমন তৃণমূল দু’চার জন চলে গেলেও তৃণমূলের কিছু যায় আসে না।”

তৃনমূলের জামানা থেকে যে ‘অধিকারী পরিবারের তালিকা মুছে গিয়ে অখিল গিরির নাম লেখা হতে চলেছে সেই ইঙ্গিতও মিলেছে রায়ের বক্তব্য থেকে। শুভেন্দুকে খোঁচা দিয়ে এদিন রায় বলেছেন, ” অনেকে বলত শুভেন্দু বড় পালোয়ান। ওঁর থেকে তো অখিল বড় পালোয়ান। ২০০১-এ জিতেছিলেন রামনগর থেকে। কিন্তু শুভেন্দু ২০০১-এ হেরেছিলেন। ২০০৪-এর লোকসভায়ও হেরেছিলেন। ২০০৬-এ শিশিরদা কাঁথি দক্ষিণ আসন ওঁর জন্য ছেড়ে দিলেন তখন জিতলেন। বিধানসভায় ওঁর সঙ্গে প্রথম পরিচয়। আমায় জিজ্ঞেস করত কী ভাবে রাজনীতি করবে, কী ভাবে বিধানসভায় প্রশ্ন করবে। ২০০৯-এ সাংসদ হলেন। ২০১৪তে সাংসদ হলেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তোমায় নন্দীগ্রামে প্রার্থী করবে। ২০১৬-তে শহীদের মা ফিরোজা বিবিকে পাঁশকুড়ায় টিকিট দিয়ে শুভেন্দুকে নন্দীগ্রামে টিকিট দেওয়া হল। মন্ত্রী করে দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হল। তারপরেও ও দল ছাড়ল!”

এদিন নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দুর ভূমিকা অস্বীকার করে সাংসদ বলেছেন, ” মমতা বন্দ্যোপাধ্যায় সাত বার সাংসদ হয়েছেন, দুবার বিধায়ক হয়েছেন। মমতা যদি সেদিন নন্দীগ্রাম না যেতেন সারা ভারত জানত না। শেখ সুফিয়ানের মতো নেতারা নন্দীগ্রামের সেদিন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা বাইরে থেকে এসেছিলাম। কোনও সরস্বতীর বরপুত্র এসে সুন্দর চেহার নিয়ে নেতৃত্ব দেননি।”

অন্যদিকে ফিরাদ হাকিম বলেছেন,”কোলাঘাটে ঢোকার পর থেকেই মনে হচ্ছিল মুক্ত বাতাস বইছে। যারা এতদিন গান্ধীবাদ, সুভাষবাদ জিন্দাবাদ বলে এল তারা গিয়ে গান্ধী হত্যাকারীদের দলে ভিড়েছে। যারা কৃষকদের বেচে দিতে চাইছে তাদের দলে গিয়ে নাম লিখিয়েছেন।” শুভেন্দুকে কটাক্ষ করে ফিরহাদ বলেন, “পরিবাররতন্ত্রের কথা বলছেন? ২০০০ সালে নমিনেশন পেয়েছিলেন, ২০০১-এ পেয়েছিলেন, ২০০৮ এ নমিনেশন পেয়েছিলেন, কিসের জন্য পেয়েছিলেন? কোনও আন্দোলন করেছেন? শিশির অধিকারীর জন্য পেয়েছিলেন । আন্দোলন করেছিল সুফিয়ানরা। তোমাকে ধরে যাঁরা নেতা করেছিল। তাঁদের সঙ্গে বেইমানি। তবে শুভেন্দু চলে যাওয়ায় তৃণমূল কর্মীরা খুশি। আজকের জনসভা প্রমান করল নিশ্চিত পূর্ব মেদিনীপুরের সব আসন তৃণমূল জিতবে।”

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…