এখন খবর

চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়নার পাশে দাঁড়ালেন সোনু সুদ

নিউজ ডেস্ক: আত্মীয়ের জন্য অক্সিজেন চেয়ে ট্যুইট রায়নার, ‘দশ মিনিটে পাঠাচ্ছি’, পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন অভিনেতা সোনু সুদ।

আরও একবার মানবিক হলেন এই বলিউড অভিনেতা। করোনার জেরে দেশজুড়ে বিপদে পড়া বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। আর এবার সাহায্য করলেন ভারতীয় ক্রিকেটের তারকা সুরেশ রায়নাকে।

“কাকিমার জন্য অক্সিজেন প্রয়োজন। “ট্যুইটে রায়নার এই আবেদনের পরেই তাঁর পাশে দাঁড়ালেন সোনু। মাত্র ১০ মিনিটেই অক্সিজেন জোগাড়ও করে দিলেন। পরবর্তীতে বলিউড তারকাকে ধন্যবাদও জানালেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। আর এই খবর সামনে আসার পর সোনুর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

প্রসঙ্গত, বলিউড অভিনেতা সোনু সুদকে গত বছর করোনা আবহের শুরু থেকেই ত্রাতার ভূমিকায় দেখা গিয়েছিল। কখনও পরিযায়ী শ্রমিকদের খাবার দেওয়া, তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করা কিংবা দুঃস্থদের সাহায্য করা-সবেতেই সোনু এগিয়ে এসেছেন। প্রমাণ করেছেন রিল লাইফে ‘ভিলেন’-এর চরিত্রে অভিনয় করলেও রিয়েল লাইফে তিনি ‘নায়ক’।

এই অভিনেতা বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও একই ভাবে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। ঠিক যেভাবে সাহায্য করলেন চেন্নাই সুপার কিংসের তারকা সুরেশ রায়নার।

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ রায়না ট্যুইট করেন, ”মেরঠে আমার কাকিমা করোনা পজিটিভ। তাঁর জন্য জরুরি ভিত্তিতে একটি অক্সিজেন সিলিন্ডার দরকার।” তারপরই তাকে সাহায্য করেন এই অভিনেতা।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…