দুর্দান্ত ফিচার সহ কিছু স্মার্ট ফোন, যার মূল্য ১০ হাজারেরও কম

টেক ডেস্ক: উৎসবের মরসুমে উপহার পেতে কার না ভালো লাগে! তাই আসন্ন দীপাবলিতে, প্রিয়জনকে উপহার দিতে পারেন সাধ্যের মধ্যে কিছু স্মার্টফোন। কম দামের সাথে সাথে এই ফোনগুলোর রয়েছে আকর্ষণীয় ফিচারও। এমন তিনটি ফোন সম্পর্কে জেনে নিন আজকের প্রতিবেদনে।

Realme C12
Realmeর ফোন আমাদের পছন্দের তালিকায় আগেই জায়গা করে নিয়েছে। কম বাজেটে ফোন নিতে গেলে Realme C12 আপনার প্রথম পছন্দ হতেই পারে। ফোনটিতে দেওয়া হয়েছে ৩জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ। ফোনটির দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই স্মার্টফোনের বিশেষত্ব হল এটির ব্যাটারি। ফোনটিতে ৬০০০ mAh -এর বড়ো ব্যাটারি দেওয়া হয়েছে। ক্যামেরার দিক থেকে দেখলে ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফির জন্য ফোনটিতে একটি ৫ mp- এর ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi 9
Redmi 9 এর ৪জিবি+৬৪জিবি ভ্যারিয়েন্টটির দাম ৮,৯৯৯ টাকা। সেখানেই এটির ৪জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্টটির দাম ৯,৯৯৯ টাকা। Redmi 9 এ দেওয়া হয়েছে ৬.৫৩ ইঞ্চির Hd+ ডিসপ্লে, সাথে হেলিও জি৩৫ প্রসেসর। ক্যামেরার দিক থেকে দেখলে ফোনটিতে দেওয়া হয়েছে ১৩ mp- এর ট্রিপল ক্যামেরা সেট আপ। ফ্রন্টে দেওয়া হয়েছে ৫ mp- এর একটি ক্যামেরা। ফোনটিতে রয়েছে ৫০০০mAh- এর ব্যাটারি।

Moto E7 Plus
Moto E7 Plus এর দাম ৯,৪৯৯ টাকা। ফোনটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চির Hd+ ডিসপ্লে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 420 এর চিপসেট। ৪জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনে। এই ফোনটিতে পেয়ে যাবেন ৪৮ mp ডুয়াল ক্যামেরা সেট আপ। ফ্রন্টে দেওয়া হয়েছে ৮ mp -র সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনে রয়েছে ৫০০০ mAh- এর ব্যাটারি এবং ১০ w- এর ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…