ওয়েব ডেস্ক : সুশান্তকে মাদক সংগ্রহ করার অপরাধে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রিয়া চক্রবর্তী সহ ৬ অভিযুক্ত। গ্রেফতারের আগে তাকে একাধিকবার জেরা করা হলে জেরার মুখে বিস্ফোরক অভিযোগ মন্তব্য করেন রিয়া চক্রবর্তী। নারকোটেক্স কন্ট্রোল ব্যুরোর জেরার মুখে রিয়া বলেন, বলিউডের একজন জনপ্রিয় পরিচালকই সুশান্তকে প্রথম মাদকের নেশা ধরিয়েছিলেন। রিয়ার দাবি অনুযায়ী,তিনি সুশান্তকে একাধিক বলিউডের পার্টিতে নিজের সাথে নিয়ে যেতেন। রিয়ার অনুমান, হয়তো ওই পার্টিগুলিতে গিয়েই সুশান্ত কোনোরকম প্ররোচনায় পা দিয়ে সুশান্ত কোকেন, এলএসডি, মারিজুয়ানা ইত্যাদি নিষিদ্ধ সেবন করতে পারেন বলেই এনসিবি-র জেরার মুখে জানিয়েয় রিয়া চক্রবর্তী।
শুধু তাই নয় রিয়ার দাবি, সম্পর্কে থাকাকালীন সুশান্তই রিয়াকে এই তথ্যগুলি জানিয়েছিলেন। এমনকি সংবাদমাধ্যমে সুশান্তের বান্ধবী রিয়া দাবি করেছেন, সুশান্তের লোনাভলা ফার্ম হাউসে প্রায়শই বলিউডের বেশ কয়েকজন মাদক পার্টির জন্য ব্যবহার। তবে রিয়া সেখানে থাকতেন না বলেই দাবি করেছেন। শুধু তাই নয় রিয়া জানান, বলিউডের দুই তাবড় তারকা নাকি সুশান্ত মাদক দিতেন। পাশাপাশি এনসিবির জেরার মুখে রিয়া বলিউডের প্রায় ২৫ জনের নাম বলেন যারা মাদকাসক্ত। তাদের মধ্যে রয়েছেন সইফ আলি খানের মেয়ে সারা আলি খান ও রকুল প্রীত সিং। তবে তালিকায় আর যারা রয়েছেন তাদের নাম এখনও জানা যায়নি।
অন্যদিকে, শুধুমাত্র এনসিবি নয় সুশান্তের লোনাভলা ফার্মাহাউস পার্টিতে কি হত তা সিবিআইয়ের তরফেও জানার চেষ্টা চলছে। তবে এক জাতীয়স্তরের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুশান্তের ভাড়া নেওয়া লোনাভলা ফার্মহাউসটি আসলে মহারাষ্ট্রের এক রাজনীতিবিদের। ফলে সুশান্তের লোনাভলা ফার্মহাউসের পার্টিতে কারা যেতেন, তা যদি জানা যায় তবে সেই সূত্রে ধরে দিশা সালিয়ানের মৃত্যু রহস্য বের করা সহজ হবে বলেই মনে করছে সিবিআই।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…