এখন খবর

বাতের ব্যথা থেকে মুক্তি পেতে কিছু সহজ উপায়

 

নিউজ ডেস্ক: বাতের ব্যথার কারণে হাঁটতে, বসতে, উঠতে পারছেন না! প্রতি দিন অসহ্য কষ্ট পেতে হচ্ছে এই বাতের ব্যথার কারণে? ওষুধ খেয়েও সেভাবে মিলছে না স্বস্তি! তাহলে নিত্য দিনের কাজের ক্ষেত্রে মেনে চলুন এমন কিছু নিয়ম যাতে খুব সহজেই বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে। জেনে নিন কী সেসব-

 

বিছানায় শোওয়া ও ওঠার সময় যেকোনও একদিকে কাত হয়ে হাতের ওপর ভর দিয়ে শোবেন ও উঠবেন। এতে করে ব্যথার কবলে পড়তে হবে না খুব একটা।

 

মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনও কাজ করবেন না।

 

অনেকক্ষণ এক জায়গায় বসে বা দাঁড়িয়ে থাকবেন না। প্রয়োজনে এক ঘণ্টা পর পর হাঁটাহাঁটি করবেন। নিজের অবস্থান বদলাবেন।

 

নরম ফোম ও জাজিমে শোওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। এর বদলে উঁচু, শক্ত ও সমান বিছানায় শোবেন।

 

নিচু জিনিস যেমন-পিড়ি, মোড়া বা মেঝেতে না বসে চেয়ারে বসতে হবে। বসার সময় পিঠ ঠেস না দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন।

 

মাথায় বা হাতে ভারি ওজন বহন এড়িয়ে চলতে হবে। দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করতে যাবেন না। হাইহিল যুক্ত জুতো ব্যবহার করবেন না। নরম জুতো ব্যবহার করবেন।

 

শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। পেট ভরে খাবার খাওয়া চলবে না একেবারেই। অল্প অল্প করে বার বার খাবেন। প্রতিবার খাবারের আগে কিছুটা জল পান করে নিন।

 

চিকিৎসকের নির্দেশ মতো নিয়মিত ব্যায়াম করতে হবে। তবে ব্যথা বেড়ে গেলে ব্যায়াম বন্ধ রাখবেন। ব্যথার জায়গায় নির্দিষ্ট সময় ধরে গরম বা ঠান্ডা ভাপ দিন। ১০ থেকে ১৫ মিনিট হলে ভালো হয়। ব্যথা বেশি অনুভূত হলে সম্পূর্ণ বিশ্রামে থাকবেন।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…