গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান :পালস্টিক আজকের পরিবেশে আজ এক জ্বলন্ত সমস্যা। বাঙালির প্রতিটা পুজোতে কমবেশি প্লাস্টিকের ব্যাবহার হয় এমনকি প্রতিমা সাজাতেও প্লাস্টিকের চল আছে। সেই প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে পরিবেশ রক্ষার্থে এগিয়ে এল পূর্ব বর্ধমানের কাটোয়ার শুকহরি দশকর্মার মালিক বিশ্বজিৎ পাল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি একটা অভিনবত্ব নিয়ে এসেছেন কালী পূজা উপলক্ষ্যে প্লাস্টিক জবার মালার পরিবর্তে তিনি তৈরি করছেন কাপড়ের জবা ফুলের মালা।কাটোয়া পুরসভার ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। তাঁর কারখানায় প্রায় ৮০ জন শ্রমিক কাজ করছেন। পৌরসভার কাছেই তাঁর দোকান।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তিনি বলেন কালী পুজো উপলক্ষ্যে জবার মালার চাহিদা থাকে তাই কাপড়ের জবার মালা তৈরি করছেন। বিক্রী ভালোই হচ্ছে বলে তিনি জানান। এই মালা পরিবেশ বান্ধব। এক একটি মালার দাম রেখেছেন ৩৫০ টাকা। বিশ্বজিৎ বাবুর এই উদ্যোগকে সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…