নিজস্ব সংবাদদাতা:রবিবার দুপুরে মেদিনীপুর শহরের মানিক লাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হলো শহরের তাঁতিগেড়িয়ায়। এদিন কর্মসূচির শুরুতে প্রয়াত শিক্ষক মানিক লাল দাসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পাশাপাশি তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সম্মাদক নকুল মন্ডল। সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি তথা গোয়ালতোড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ হরিহর ভৌমিক। উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক মধুপ দে, সংস্থার কার্যকরী সভাপতি ভিটিটি কলেজের অধ্যাপক বিশ্বজিৎ সেন,
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক প্রসূন কুমার পড়িয়া, প্রাক্তন কাউন্সিলর কাজলমণি মুর্মু, সমাজসেবী তথা প্রকাশক রিংকু চক্রবর্তী,অর্জুনপল্লী উন্নয়নী জ্ঞান মন্দির বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ বক্সী, সমাজসেবী মন্টু হুতাইত, ফকুরুদ্দিন মল্লিক, গৌতম ভকত প্রমুখ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংস্থার পক্ষ থেকে দেড় শতাধিক দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ সংস্থার কাজের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের পক্ষে সঞ্চালনা করেন সুদীপ কুমার খাঁড়া। এদিন মোট ১৭৫ জন দুঃস্থ পুরুষ ও মহিলাদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…