Categories: এখন খবর

বেলদায় ভিড় ভেঙে পড়ল দু-মুখো সাপ দেখতে , উদ্ধার আরও এক পুর্ন বয়স্ক খরিস

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানা এলাকার সাউরি সংলগ্ন একারখি গ্রাম থেকে উদ্ধার হল একটি দু-মুখো সাপ। বাস্তবে এমন সাপের কোনও অস্থিত্ব নেই এমনটা দাবি করা হলেও উদ্ধার হওয়া কালো কেউটে প্রজাতির এই সাপটিকে দেখতে ভিড় ভেঙে পড়ল একারখি গ্রামে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয় বাসিন্দা নন্দদুলাল দাস জানিয়েছেন,  ” ২মাস আগে সাপটিকে দেখা গিয়েছিল একটি পানের বরজে। গ্রামে গ্রামে রটে গিয়েছিল সেই দু-মুখো সাপের কথা। সাপটি দেবতার সাপ এমন বিশ্বাস থেকে সাপটি দেখার জন্য চরম আগ্রহ ছিল।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবার নন্দদুলাল দাস ও সরোজ যাদব নামের এক যুবক সাপটিকে দেখতে পেয়ে বহু কসরত করে সাপটিকে ধরে। সাপটি ধরা পড়েছে খবর পেয়েই কাতারে কাতারে লোক ভিড় জমাতে থাকে ওই গ্রামে। কেউ কেউ আবার থালায় দুধ রেখে সাপটিকে খাওয়ানোর চেষ্টাও করে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনাক্রমে রাত পোহালেই কালিপুজো আর তাতেই শিবের সঙ্গে সাপের মিথ জড়িয়ে থাকায় ভক্তিপ্রান মানুষের উৎসাহ টগবগ করে ফুটতে থাকে। কেউ কেউ আবার মন্দিরে রাখার জন্য সাপটি নিয়ে যেতে চায়। যদিও এলাকাবাসীরা বেলদার বন বিভাগে জানিয়েছে সাপটিকে নিয়ে যাওয়ার জন্য। সাপটি ধরার সময় আঘাত পাওয়ায় কিংবা অন্য কারনে সাপটিকে কিছুটা নিস্তেজ লক্ষ্য করাও গেছে।

বনদপ্তর সুত্রে অবশ্য জানানো হয়েছে সত্যি সত্যি দু-মুখো সাপের কোনও প্রজাতি সেই অর্থে এই এলাকায় নেই। যে সাপটিকে একারখিতে উদ্ধার করা হয়েছে তা আসলে সাধারন প্রজাতিরই একটি বিষধর সাপ। প্রাথমিক ধারনা অনুযায়ী এটি কেউটে জাতীয়। কিন্ত জৈবিক ত্রুটি জনিত কারনে এর একই ফনার মধ্যেই দুটি মুখ রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যেমন জন্মের প্রাক্কালে ভ্রুণের বিকৃতিতে মানুষেরা ছটা আঙুল বা বাছুরের দুটি মুখ লক্ষ্য করা যায় এই সাপের ক্ষেত্রেও তাই হয়েছে। এটা দু-মুখো কোনও প্রজাতি নয়। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার গাঁগুটিয়াতেও আজ শনিবার একটি বৃহৎ আকারের পূর্ণ বয়স্ক খরিস সাপ উদ্ধার হয়েছে ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনায় জানা যায় উক্ত গ্রামের কানাই বারিক নামে এক ব্যক্তির অগভীর কুয়োতে। সাপটিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা ।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় বেলদার বনবিভাগে ।পরে বনকর্মীরা এসে তা উদ্ধার করে । তবে সাতটি জটিল পরিস্থিতিতে থাকায় উদ্ধারের সময় বেগ পেতে হল  বনকর্মীদের ।সেই সঙ্গে সাপটিকে দেখতে হুড়োহুড়ি পড়ে যায় এলাকাবাসীদের মধ্যে ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…