এক রাতেই কঙ্কাল সার গাছ! শুঁয়োর দাপটে পাতা শুন্য গাছের পর গাছ। চাঞ্চল্য জঙ্গল মহলে

মেদিনীপুর : সকালে ঘুম থেকে উঠে চমকে গেলেন রতন মাহাত। বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে একটি গাছ! এ গাছটা কোত্থেকে এল? ভাবতে ভাবতে হঠাৎ ই বিস্ময়! আরে এটা তো তাদেরই গাছে, একটা জামগাছ। গতকাল ঘুমোতে যাওয়ার আগেও দেখেছেন পাতা ভরে ঝাঁকালো হয়েছিল গাছটা? এই বর্ষাতেই নতুন পাতা বেরিয়েছিল। দু’মাসে সেগুলো বেশ পূরুষ্টু হয়েছিল রাতারাতি সেই পাতা গেল কোথায়? কিন্তু এ বিস্ময় শুধুই রতন মাহাত নয়। মেদিনীপুর সদর ব্লকের জঙ্গলমহল বলে পরিচিত গুড়গুড়িপাল থানা এলাকার গ্রামের পর গ্রামে ঘটে চলেছে এমনই কান্ড। এক রাতেই একেকটা বড় সাইজের গাছ পাতা শুন্য হয়ে যাচ্ছে।

পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার বেলিয়া, খড়িকাশুলি গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, “এক ধরণের পোকা শুধু জাম গাছের সমস্ত পাতা খেয়ে শেষ করে দিয়েছে। এলাকায় থাকা পঞ্চাশ থেকে ষাটটি গাছ পাতা বিহীন ভাবে দাঁড়িয়ে আছে।
ঘটনাটি ঘটেছে বুধবার থেকে ৷ রতন মাহাতের মতই গ্রামবাসীদের একই অভিজ্ঞতা। আগের দিনের দেখা জামগাছটি পাতাহীন অবস্থায় শুকনো দাঁড়িয়ে রয়েছে ৷ কয়েকটি জামগাছ এমন দেখার পরে পরদিন দেখা গেল অন্য গাছ গুলিরও একই অবস্থা। বেশিরভাগ ক্ষেত্রে জামগাছগুলির এই অবস্থা হচ্ছে ৷খবর যায় কৃষি দপ্তরে ৷ এলাকার এক অবসরপ্রাপ্ত বনকর্মী সুভাষ মাহাত বলেন, শুধুমাত্র জাম গাছের পাতা খেয়ে শেষ করে দিচ্ছে, এমন পোকা এই প্রথম দেখলাম। লক্ষ লক্ষ পোকা এই গাছগুলিতে রয়েছে। তবে এক রাতের বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেন, এক রাত নয়, দু-তিন রাত ধরে এই ঘটনা চলছে। গ্রামবাসীদের আশংকা এই ভাবে যদি জাম গাছের পর অন্যান্য গাছের পাতাও শেষ করে দেয় তাহলে বিপদ।
খবর পেয়ে শনিবার ঘটনা স্থলে হাজির হয়েছিলেন জেলার কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি ৷ তিনি বলেন, ‘মনে হচ্ছে এটি একধরনের শুঁয়ো পোকা৷ আমি ভেবেছিলাম বিষয়টি হর্টিকালচার বিভাগের কিন্তু এখন দেখছি বিষয়টি বন বিভাগের আওতায় পড়ে। ওনাদের জানিয়েছি বিষয়টি । ওঁরা এসে বিষয়টি দেখুন।’

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…