হলদিয়ার সুতাহাটায় একইদিনে আক্রান্ত সাব-ইন্সেপেক্টর সহ ৭পুলিশ কর্মী

ভীষ্মদেব দাশ, পূর্ব মেদিনীপুরঃ করোনার বিরুদ্ধে ফ্রন্টফুটে থেকে লড়াইয়ে সামিল পুলিশ, স্বাস্থ্য কর্মীরা। দেশব্যাপী পুলিশ, স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্তের সংখ্য বেড়ে চলেছে। পূর্ব মেদিনীপুর জেলার একাধিক থানার পুলিশ কর্মীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। হলদিয়ায় ব্লক প্রশাসনের আধিকারিক , স্বাস্থ্য আধিকারিকের পর এবার কোরোনায় আক্রান্ত হলেন পুলিশকর্মীরা। হলদিয়ার সুতাহাটা থানায় একই দিনে করোনায় আক্রান্ত হলেন ছয় পুলিশ কনস্টেবল সহ এক সাব-ইন্সপেক্টর। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আক্রান্ত সকল পুলিশকর্মীদের পাঁশকুড়ার কোভিড হাসপাতাল ও হলদিয়ার সেফ হোমে ভর্তি করা হয়েছে। থানায় একসাথে সাত জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতিনিয়ত থানায় ও এলাকায় কাজের জন্য একাধিক মানুষের সংস্পর্শে আসতে হয় পুলিশকর্মীদের। ফ্রন্টফুটে থেকে প্রতিনিয়ত সকলকে সুরক্ষিত রাখতে পথে রয়েছেন পুলিশকর্মীরা। কয়েকদিন আগে প্রবল জ্বর ও করোনার একাধিক উপসর্গ নিয়ে অসুস্থ হন এক সুতাহাটা থানার কনস্টেবল। চিকিৎসকদের পরামর্শে অসুস্থ কনস্টেবল ও তার সংস্পর্শে আসা থানার পাঁচ কনস্টেবল ও এক এসআইয়ের কোভিড টেস্ট করা হয়। গতকাল অর্থাৎ মঙ্গলবার তাদের মধ্যে পাঁচ জনের রিপোর্ট পজেটিভ এবং বুধবার সকাল নাগাদ আরো দুজনের রিপোর্ট পজিটিভ আসে। আর এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে থানায় কর্মরত অন্যান্য পুলিশ কর্মীদের মধ্যে। জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আক্রান্তদের মধ্যে এক কনস্টেবলকে পাঁশকুড়া কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং উপসর্গ না থাকায় বাকি ছয় পুলিশকর্মীকে হলদিয়ার সেফহোমে চিকিৎসা করা হচ্ছে।
এবিষয়ে হলদিয়ার মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় মুখোপাধ্যায় বলেন, পুলিশকর্মীদের বহু মানুষের সংস্পর্শে আসতে হয়। যারফলে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত কর্মীদের চিকিৎসা চলছে এবং তাদের সংস্পর্শে আসা প্রত্যেক কর্মীকে টেস্ট করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। স্বল্প সংখ্যক কর্মীর মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। থানা স্যানিটাইজ করা হয়েছে।

উল্লেখ্য, স্বাস্থ্য দপ্তরের শেষ প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬৪২৪। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৬১ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৩৯৯ জন। জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…