কিছুক্ষণ বাদেই শাহের হাত ধরে বিজেপিতে শিশির, নির্বাচনের আগেই গেরুয়াময় অধিকারী পরিবার

নিজস্ব সংবাদদাতা: সমস্ত জল্পনার অবসান হয়ে যেতে রবিবারই। ২১শে মার্চ এগরা বালিঘাইয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরেই বিজেপিতে যোগ দিতে চলেছেন কাঁথির অধিকারী পরিবারের বড় কর্তা শিশির অধিকারী। ডিসেম্বর ২০২০, শুভেন্দু অধিকারীও অমিত শাহের হাত থেকেই পতাকা নিয়ে বিজেপিতে গেছিলেন। সেই থেকে তৃনমূলের কোনও সভাতেই যাননি শিশির। পায়ে আঘাত জনিত সমস্যা নিয়ে কাঁথি শহরে নিজের শান্তিকুঞ্জের বাড়িতেই নীরবতা অবলম্বন করেছিলেন অধিকারী কর্তা। শুভেন্দুর পরে তার ভাই সৌমেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। এবার সেই বিজেপির পথেই  শিশির অধিকারী।

বিজেপি সূত্রে রবিবার, আজই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করতে পারেন তিনি। অন্যদিকে আগামী ২৪শে মার্চ প্রধানমন্ত্রীর কাঁথির জনসভাতে মোদির হাত থেকেই পতাকা নিতে পারেন য দিব্যেন্দু অধিকারী। সেদিনই তিনি যোগদান করতে পারেন বিজেপিতে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূলের দুই সাংসদ দল ছাড়তে চলেছেন। যা নিঃসন্দেহে একটি বড়সড় ধাক্কা রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর একের পর এক পদ থেকে সরানো হয় তাঁর পিতা শিশির অধিকারীকে। যার মধ্যে আছে দীঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদ, আবার পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকেও তাঁকে সরানো হয়।

তবে, এখনো পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের চেয়ারম্যানের পদে অধিষ্ঠিত রয়েছেন তিনি। তবে, দলে তিনি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছেন। আবার শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের পর দলের একাধিক কটাক্ষ, দলের প্রতি বিরূপ করে দেয় বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীকে।

ইতিপূর্বে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আগামী চব্বিশে মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জনসভায় যোগদানের জন্য তাঁকে আমন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে গতকাল শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শিশির অধিকারীকে।

জানা গেছে এই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি, উপস্থিত হচ্ছেন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এগরার জনসভায়।আবার প্রধানমন্ত্রীর কাঁথির জনসভায় উপস্থিত হয়ে সেদিনই বিজেপিতে যোগদান করতে পারেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারি। তবে, জানা গেছে আজ স্বরাষ্ট্র মন্ত্রীর সভায় তিনি উপস্থিত থাকছেন না। এককথায়, নির্বাচনের পূর্বেই অধিকারী পরিবারের পদ্মময় হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই মনে করছেন অনেকে।

শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে, আগামী রামনবমীর পূর্বেই তাঁর বাড়িতে তিনি পদ্ম ফুল ফোটাবেন। তৃণমূলের প্রতি বেশ কয়েকবার বেসুরো হতে দেখা গেছে শিশির অধিকারীকে। এমনকি মমতা ব্যানার্জীর নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্তেরও সমালোচনা করেছিলেন শিশির। শুভেন্দু অধিকারীর হয়ে প্রচারে যাবার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…