এখন খবর

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে দুর্ঘটনা,মৃত ১,ক্ষুব্ধ এলাকাবাসীরা

নিউজ ডেস্ক : শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের বলি ১। রাজগঞ্জে একটি পাথর বোঝাই ট্রাক ও একটি পণ্য বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ এবং গুরুতর জখম ৩ জন। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন পানিকৌরি এলাকার শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে। মৃতের নাম তাপস সাহা এবং আহতদের নাম প্রহ্লাদ রায়, সঞ্জয় সাহা ও নিলু সাহা।

চার লেনের জাতীয় সড়ক পারাপারের জন্য পানিকৌরি মোড়ে ক্রসিং নেই। ফলে যানবাহন গুলিকে অনেকটা পথ অন্য লেন দিয়ে যেতে হয়। এরফলে দুর্ঘটনা ঘটে। এদিনও একই কারণে দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাথর বোঝাই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনায় ১ জনের মৃত্যু এবং ৩ জন গুরুতর জখম হন। ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হলে পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পর পানিকৌরি মোড়ে রাস্তা পারাপারের জন্য ক্রসিংয়ের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজগঞ্জের বিডিও এন সি শেরপা, রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। প্রশাসনের তরফে ক্রসিংয়ের আশ্বাস দেওয়ায় অবরোধ তুলে নেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে পণ্য বোঝাই ট্রাকের চালক ও সহকারী চালক পলাতক।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…