এখন খবর

ফুটবলের রাজপুত্র মারাদোনা মূর্তি বসবে শিলিগুড়ি শহরে! উচ্ছসিত শহর

নিজস্ব সংবাদদাতা : নেতা, রাষ্ট্রপ্রধান কিংবা সাহিত্য জগতের নক্ষত্রদের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন সর্বত্রই হয়, কিন্তু মারাদোনার মূর্তি স্থাপন এই প্রথম বঙ্গে। এমনটাই দাবি করেছেন শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। আর সেই ‘হ্যান্ড অফ গড’ অর্থাৎ আর্জেন্টিনা ফুটবলার দিয়েগো মারাদোনার প্রথম পূর্ণবয়ব মূর্তি বসতে চলেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে।

শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের অর্থানুকুল্যে এই মূর্তি স্থাপন করা হবে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে থাকা পার্কে। ইতিমধ্যে অর্থ বরাদ্দও করা হয়েছে। এসজেডিএ সূত্রে খবর, খুব শীঘ্রই কাজ শুরু হবে।

এপ্রসঙ্গে, এসজেডিএয়ের ভাইস চেয়ারম্যান নান্টু পাল বলেন, ‘মারাদোনার প্রতি সম্মান জানিয়েই মূর্তি বসানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও পুর এলাকায় একাধিক উন্নয়নে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রয়োজন অনুসারে শহর জুড়েই উন্নয়নের কাজ চলছে।’

উল্লেখ্য, ২০২০-এর নভেম্বর মাসের শেষ দিকে প্রয়াত হন আর্জেন্টিনা কিংবদন্তি ফুটবলার মারাদোনা। তাঁর মৃত্যুর খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে বিশ্বের ক্রীড়া মহলে। সেসময়ই মারাদোনার প্রতি সম্মান জানিয়ে এসজেডিএয়ের ভাইস চেয়ারম্যান নান্টু পাল স্পষ্ট করেছিলেন মারাদোনার মূর্তি বসানোর বিষয়ে। এরপর সেই প্রস্তাব আলোচনা হয় মাসিক অধিবেশনে। সেখানেই এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…