ভাস্কর চক্রবর্তী, শিলিগুড়ি: শীতের সকালে প্রীতি ম্যাচ দিয়ে জমে উঠল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের লক্ষ্য ক্রিকেট লিগ চালু করা। বুধবার কাঞ্চনজঙ্ঘায় বন্ধুত্বপূর্ণ ম্যাচে জয়ী হয় শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব। ৮ উইকেটে পরাজিত হন মহকুমা ক্রীড়া পরিষদ। মহকুমা ক্রীড়া পরিষদ টসে জিতে ব্যাট করতে নাম। ১৬ ওভারের এই প্রীতি ম্যাচে ৪ উইকেটে ১১৫ রান তোলে মহকুমা ক্রীড়া পরিষদ। দলের মৈনাক তালুকদার ৫১ এ ও জয়ন্ত ভৌমিক ২২ রানে অপরাজিত থাকেন।
জার্নালিস্টস ক্লাবের প্রণব দাস ও সন্দীপ সরকার একটি করে উইকেট পান। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান করে। শুভদীপ নন্দী ৫২ ও সৌরভ জোয়ারদার ২৩ রানে অপরাজিত থাকেন।
মহকুমা ক্রীড়া পরিষদের মনোজ ভার্মা ও গৌতম গুহ একটি করে উইকেট নেন। এদিন পরিষদের কার্যকরী সভাপতি নান্টু পাল খেলা শেষে পুরস্কার তুলে দেন বিজয়ী দলের হাতে। এছাড়াও এদিন শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের সচিব অংশুমান চক্রবর্তী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
বিজয়ী দল, শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাব: তারক সরকার (অধিনায়ক), কমল তামাং, অভ্রবরণ চ্যাটার্জি, প্রণব দাস, দীপ্তেন্দু দত্ত, রনজিৎ ঘোষ, সৌরভ জোয়ারদার, সঞ্জয় ঠাকুর, সঞ্জয় মালাকার, শুভদীপ নন্দী ও সন্দীপ সরকার।
পরাজিত দল, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ: জয়ন্ত ভৌমিক (অধিনায়ক), দেবাশিস ঘোষ, মনোজ ভার্মা, প্রবীর মণ্ডল, সৌরভ ভট্টাচার্য, গৌতম গুহ, ভাস্কর দত্তমজুমদার, বিশ্বজিৎ গুহ, মন্টু মিশ্র, রাজেশ দেবনাথ ও মৈনাক তালুকদার।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…