ওয়েব ডেস্ক : আচমকা অসুস্থ হয়ে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার সকালেই দিলীপ বাবুর অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে। তবে তাঁর ঠিক কি হয়েছে তা এখনো পর্যন্ত না জানা গেলেও দিলীপ ঘোষ যে অসুস্থতার কারণে তাঁর সমস্ত সভা বাতিল করে দিয়েছেন তা জানা গিয়েছে। সূত্রের খবর, আপাতত কয়েকদিন ঘরেই থাকবেন বিজেপির রাজ্য সভাপতি।
তবে দিলীপবাবু যে শুধুমাত্র দলীয় সভা বাতিল করেছেন তা নয়। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকেও থাকবেন না তিনি। এদিকে করোনা আবহে বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযানে প্রায় কয়েক হাজার মানুষ নিয়ে মিছিল করেন বিজেপির বিশিষ্ট নেতৃত্বরা৷ সেখান থেকে কোনোভাবে রাজ্য বিজেপির সভাপতি করোনা আক্রান্ত হয়েছেন কিনা সেবিষয়েও এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিজেপির ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা৷ পুলিশের সাথে বিজেপির নেতা-কর্মীদের চলে বচসা, ধস্তাধস্তি। এদিন নবান্ন অভিযান বানচাল করার জন্য পুলিশকে কাঠগড়ায় তুলেছে গেরুয়া শিবির। এমনকি এদিন মিছিল থেকে নেতাদের গ্রেফতারের পর থানায় নিয়ে গিয়ে তাদের হেনস্তা করার ভিডিও ইতিমধ্যেই টুইটারে টুইট করেছেন গেরুয়া শিবির।
অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…
লক্ষাধিক টাকার জাল নোট-সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…
বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…
নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…
বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…
নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…