সিয়াচেনে ভয়াবহ তুষারধস, ৪ ভারতীয় সেনা জওয়ান সহ নিহত ৬

এভাবেই মৃত্যু হাতে টহল দেন ভারতীয় সেনা জওয়ানরা

নিজস্ব সংবাদদাতা: বিশ্বের সর্বোচ্চ রণাঙ্গন সিয়াচেনে হিমবাহ ধসে ৪ভারতীয় সেনা জওয়ান সহ ৬জনের মৃত্যু হয়েছে। অবশিষ্ট ২জন ছিলেন মালবাহক। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ করাকোরাম পর্বতমালার প্রায় ১৯হাজার ফুট উচ্চতায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ভারতীয় সেনার হেলিকপ্টার মৃতদেহগুলি উদ্ধার করার পর বেস ক্যাম্পে নামিয়ে এনেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেনার সদর দপ্তর সূত্রে জানা গিয়েছে  আটজন জওয়ান সিয়াচেন হিমবাহে গিয়েছিলেন নিয়মমাফিক টহলদারির কাজে। সেই সময় হঠাৎই হুড়মুড়িয়ে নেমে আসা ধসের কবলে ওই ৬জন।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘটনার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় মিলিটারি বেস ক্যাম্পে। দুর্ঘটনার পরই জোর কদমে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী। সেনাদের উদ্ধারকাজে আসে হেলিকপ্টার। কিন্তু অত্যধিক উচ্চতা ও অক্সিজেন না থাকার কারণে যে শারীরিক সমস্যাগুলি হয়, তার জন্য ততক্ষণে চার জওয়ান ও ২ মালবাহকের মৃত্যু হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেনা সূত্রে আরও খবর, বরফের নিচে দেহগুলি চাপা পড়ে গিয়েছিল। তাই বের করে আনতে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় লেহ পুলিশও। উদ্ধারকাজে হাত লাগান তাঁরাও। ভারতীয় সেনাবাহিনীর এক অফিসার জানিয়েছেন, “নদার্ন সেক্টরের সিয়াচেন হিমবাহের ১৯ হাজার ফুট উচ্চতার টহলহারি চালাতে গিয়েছিলেন ৬ জওয়ান। তাঁদের সঙ্গে ছিলেন দুই মালবাহক। কিন্তু আচমকা তাঁদের দিকে ধেয়ে আসে তুষার ধস। নিজেদের রক্ষা করার সময় পাননি তাঁরা। ধসের সঙ্গেই ভেসে যান।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হিমালয়ের কারাকোরাম রেঞ্জে ২০ হাজার ফুট উঁচুতে রয়েছে সিয়াচেন হিমবাহ। এই অঞ্চলকেই বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র বলে ধরা হয়। তুষার ধস বা পাথর ধস এখানকার নিত্যনৈমিত্যিক ঘটনা। শীতকালে তাপমাত্রা এখানে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই প্রবল প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই ভারতীয় জওয়ানরা দেশের সীমান্ত রক্ষার জন্য মোতায়েন রয়েছেন। যুদ্ধ তো বটেই, নিত্যদিনের টহলদারির ক্ষেত্রেও প্রাণ হাতে করে কাজ করতে হয় তাঁদের। মাঝে মধ্যেই এই ধসের ঘটনা ঘটে থাকে। অনেক সময় তা এতটাই বিপজ্জনক হয় যে প্রান দিতে হয় সেনাদের। 

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…