Categories: এখন খবর

বছর পেরিয়ে দ্বিতীয় শ্যুট আউটে নিহত সোনারপুরের ব্যবসায়ী, প্রোমোটিং নিয়ে দ্বন্দ্ব অনুমান পুলিশের

নিজস্ব সংবাদদাতা: এক বছরের মাথায় ফের শ্যুট আউটে দিনে দুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যবসায়ী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার রায়পুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম নারায়ণ বিশ্বাস। তিনি প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ রায়পুরের নিজের বাড়ি থেকে বেরিয়ে কাছেই পুকুরে মাছের খাবার দিতে যাচ্ছিলেন নারায়ণবাবু। সেই সময় মুখ ঢাকা অবস্থায় চারজন দুষ্কৃতী এসে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে পড়ে যান তিনি। তারপরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নারায়ণবাবুর।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ঘটনার পরেই চারজন দুষ্কৃতী বাইক নিয়ে পালিয়ে যায় বলে খবর। গুলির আওয়াজ শুনে আশেপাশের বাসিন্দারা সেখানে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে নারায়ণবাবুকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় সোনারপুর থানায়। ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। তাঁরা নারায়ণ বিশ্বাসের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশকে দেখেই বিক্ষোভ দেখানো শুরু করেন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের গ্রেফতার করার দাবি জানাতে থাকেন তাঁরা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, বছর খানেক আগে আরও একবার গুলি চালানো হয়েছিল নারায়ণ বিশ্বাসের উপর। কিন্তু সে যাত্রায় তিনি বেঁচে গিয়েছিলেন। এবার আর বাঁচলেন না। পুলিশের প্রাথমিক অনুমান, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। নারায়ণ বিশ্বাসের কোনও শত্রু ছিল কিনা সে ব্যাপারে খোঁজ করছে পুলিশ। তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

Abhirup Maity

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অভিরূপ মাইতি একজন প্রতিশ্রুতিবান সংবাদকর্মী। খবরের অন্তরালে থাকা সত্য অনুসন্ধান এবং প্রান্তিক মানুষের অধিকার নিয়ে কাজ করাই তার লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য।

Share
Published by
Abhirup Maity

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…