এখন খবর

শিলিগুড়িতে লক্ষ লক্ষ টাকার প্যাঙ্গোলিন আঁশ সহ বনদপ্তরের ফাঁদে এক পাচারকারী, ফের যোগ পাওয়া গেল আন্তর্জাতিক চক্রের

নিউজ ডেস্ক; শিলিগুড়ি : বিদেশে পাচার করার মুখে কয়েক লক্ষ টাকার প্যাঙ্গোলিনের আঁশ সমেত ধরা পড়ল এক পাচারকারী। রীতিমতো ফাঁদ পেতে ওই পাচারকারীকে বামাল গ্রেপ্তার করে বনদপ্তর। তবে আগাম গন্ধ পেয়ে পালাতে সক্ষম হয়েছে ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন। এমনিতেই আন্তর্জাতিক পাচারচক্রের অন্যতম স্থান হয়ে উঠছে শিলিগুড়ি।বিশেষ করে বণ্যপ্রাণীর দেহাংশ পাচারকারীর দল সক্রিয় হয়ে উঠেছে শিলিগুড়িতে। এদিনের ঘটনায় তা আরও একবার প্রমাণিত হয়ে গেল।

নিজস্ব সূত্রে খবরের ভিত্তিতে বনদপ্তর আগেই জানতে পারে যে শিলিগুড়ি হয়ে নেপালে পাচার করা হচ্ছিল প্রচুর পরিমানে প্যাঙ্গোলিনের আঁশ। এরপরই ফাঁদ পাতে বনদপ্তর। এরপর বুধবার রাতে একটি নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিলেন বনদপ্তরের কর্তারা। বনদপ্তরের এক কর্তা জানিয়েছেন, ‘আমরা জানতে পারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার বালাসন সেতু পেরিয়ে পাহাড়ি পথ ধরে ৬জন ব্যক্তি নেপালে ঢোকার জন্য ফিকির করছে। আগে ভাগেই সেখানে হাজির ছিলেন সারুগাড়া রেঞ্জের বন কর্মী ও আধিকারিকরা।’

তবে এই  অভিযানের বেশ কয়েকজন পালাতে সক্ষম হয়। একজনকে আঁশ সহ গ্রেফতার করা হয়। ধৃতের নাম মুর্শিদ আলম। সে আলিপুরদুয়ারের পাতালখাওয়ার বাসিন্দা।’ধৃতের কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভিতর থেকে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমান প্যাঙ্গোলিনের আঁশ উদ্ধার হয়। একটি বাইক উদ্ধার করা হয়েছে।

সম্ভবতঃ মুর্শিদ বাইকে করে থলের মধ্যে ওই আঁশ নিয়ে এসেছিল অন্যদের তুলে দেওয়ার জন্য। যারা এটি নিতে এসেছিল তাঁরা ঘটনস্থলে এসেই সন্দেহ করে যে এখানে ফাঁদ রয়েছে। তারা ঘটনাস্থল থেকে সরে পড়ে বটে কিন্তু মুর্শিদকে কোনও কারণে সতর্ক করতে পারেনি। মুর্শেদ ঘটনাস্থলে এসে ধরা পড়ে যায়। ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

প্যাঙ্গোলিনের মাংস এবং আঁশের চিন এবং ভিয়েতনামে ব্যাপক চাহিদা রয়েছে। প্যাঙ্গোলিনের আঁশ থেকে ত্বকের বিশেষ ওষুধ তৈরি হয় চিনে। চাহিদা থাকার উদ্দেশ্যেই নেপাল হয়ে চিনে ওই আঁশ পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। একটি সূত্রে জানা গেছে চোরাবাজারে প্যাঙ্গোলিনের আঁশ কেজি প্রতি ৩হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই লক্ষ টাকা কেজি বিক্রী হয়।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…