সিদ্ধান্ত চূড়ান্ত করল বিশ্বভারতী কর্তৃপক্ষ, হচ্ছেনা পৌষ মেলা

নিউজ ডেস্ক : ভাবনা আগেই ছিল এবছর হবেনা পৌষ মেলা। শনিবার সিলমোহর পড়ল তাতে। হচ্ছেনা পৌষ মেলা। শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে বাঙালির আবেগ।রবি ঠাকুরের এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করতে আসে দেশ বিদেশের পড়ুয়া।শান্তিনিকেতনে পালিত বসন্ত উৎসব ও পৌষমেলার নাম জগৎজোড়া।প্রচুর পর্যটক মুখিয়ে থাকেন এই উৎসবগুলিতে ভাগ নেবেন বলে।
তবে এবছর ‌করোনা পরিস্থিতির জেরে শান্তিনিকেতনে হচ্ছে না পৌষ মেলা।

আনলক ইন্ডিয়া পর্বে বহু ক্ষেত্রেই প্রত্যহৃত হয়েছে নিষেধাজ্ঞা। উৎসব অনুষ্ঠানে অংশগ্রহনকারীর সর্বোচ্চ সীমা বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফেই জেলা বইমেলা সহ এক গুচ্ছ মেলার প্রস্তুতি চূড়ান্ত বলেও জানা গেছে। তাই অনেকেরই আশা ছিল শেষ বেলায় হয়ত মেলা হবে। বিশেষ করে এই মেলার সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা এমনকি বোলপুর এলাকার পর্যটন শিল্পের বিশাল সম্ভবনা জড়িয়ে। কিন্তু শেষ অবধি ‘না’ই চূড়ান্ত হল। যদিও পৌষ উৎসব রীতি মেনেই পালিত হবে। শনিবার কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মী পরিষেদর সমস্ত সদস্য ও অধ্যাপকরা। এদিন বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মেলা কমিটির ট্রাস্টি।

এদিন উচ্চ পর্যায়ের বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। পৌষ মেলায় যে জমায়েত হয় তাতে কোনওভাবেই দূরত্ব মানা যাবেনা। সেকারণে এবছর পৌষ মেলার আয়োজন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ৬ পৌষ অর্থাৎ ২২ ডিসেম্বর সন্ধ্যায় বৈতালিকের মাধ্যমে পৌষ উৎসবের সূচনা হবে রীতি মেনেই। পরের দিন ৭ পৌষ ভোর ৫টায় বৈতালিকের পর ছাতিমতলায় উপাসনা হবে। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।

পাশাপাশি ৮ পৌষ অর্থাৎ ২৪ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। যদিও এখনো সেই আমন্ত্রণের স্বীকৃতি দেওয়া হয়নি। যদি একান্তই আচার্য আসতে না পারেন তবে গোটা প্রক্রিয়া ভার্চুয়ালি করা যেতে পারে। একইসঙ্গে এই উৎসবে যোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পাশাপাশি ৮ পৌষ অর্থাৎ ২৪ ডিসেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…