এখন খবর

হুল দিবসে শালবনীতে কমিউনিটি হল নির্মাণের শিলান্যাস

নিজস্ব সংবাদদাতা:মঙ্গলবার ঐতিহাসিক হুল দিবস অনাড়ম্বর ভাবে পালিত হলো শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে। সেই সাথে শালবনী ব্লকের আসমানচকে আদিবাসী সমাজের পবিত্র জাহেরস্থানে শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে কমিউনিটি হল নির্মাণের জন্য ভূমিপুজো ও শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল। ভঞ্জমুলুক বিধুচন্দন জাহেরআয়ো জাহেরস্থানে পঞ্চায়েত সমিতির উদ্যোগে ২০১৯ সালে আদবাসী সমাজকে পাট্টা প্রদান করা হয় ।তারপর সেই স্থানে পানীয় জল, বিদ্যুৎ সহ প্রভৃতি সুবিধার ব্যবস্থা করা হয়।

বর্তমানে এই জাহেরস্থানে পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যান দপ্তরের আর্থিক সহায়তায় ২০ লক্ষ্য টাকা ব্যয়ে শালবনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে কমিউনিটি হল নির্মিত হতে চলেছে তারই শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি বিভাগের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ , পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি, বিডিও শালবনী সঞ্জয় মালাকার , পূর্ত কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ , জয়েন্ট বিডিও দেবব্রত কোনার , আদবাসী সমাজের সমাজপতি সনাতন হেমব্রম , দশরথ হাঁসদা, পীযুষ হাঁসদা , শ্যামল মান্ডি, প্রমুখ

Chandramani Saha

চন্দ্রমণি সাহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এবং একজন প্রতিশ্রুতিবান সাংবাদিক। গতানুগতিক সংবাদের বাইরে গিয়ে মানবিক আবেদন সম্পন্ন গল্প এবং প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। বর্তমানে তিনি The Khargapur Post-এর সম্পাদকীয় বিভাগে কর্মরত।

Share
Published by
Chandramani Saha
Tags: social

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…