শব্দছন্দ পত্রিকার ত্রিংশতি বর্ষপূর্তি উৎসব উদযাপন ও শারদ সংকলন প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, বেলদা: করোনা পরিস্থিতিতে সীমিত সংখ্যক অতিথিদের উপস্থিতিতে ঘরোয়াভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কৌশিক নন্দ সম্পাদিত শব্দছন্দ পত্রিকার ত্রিশ বছর পূর্তি উৎসব। শুক্রবার করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে বেলদার পুরাতন কাঁথি রাস্তার ধারে অবস্থিত অন্নপূর্ণা কুটিরে প্রকাশিত হলো পত্রিকার ত্রিশ বছর পূর্তি সংখ্যা তথা এবছরের শারদ সংকলন।। পত্রিকা সম্পাদক কৌশিক নন্দ পত্রিকার ত্রিশ বছর পথ পরিক্রমার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। উপস্থিত অতিথিরা সম্মিলিত ভাবে পত্রিকা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র, দুই বিশিষ্ট শিক্ষক তথা “শিক্ষারত্ন” কমল শীট ও রঞ্জন শাসমল,পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক চিকিৎসক যোগেন্দ্রনাথ​ বেরা,শিক্ষক ও শিল্পী নরসিংহ দাস, শিক্ষক ও সমাজসেবী মণিকাঞ্চন রায়,গবেষক সন্তু জানা,কবি পার্থ মৈত্র, রাধাকান্ত মাইতি, দেবাশু ঘোষ,আশীষ পাত্র প্রমুখ।সভায় পৌরহিত্য করেন প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট নাট‍্যব‍্যক্তিত্ব যুগজিৎ নন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী ড. স্মৃতিলেখা ভূঁইয়া।উল্লেখ্য যুগজিৎ নন্দের ভাবনায় এবারের পত্রিকার প্রচ্ছদ অঙ্কন করেছেন শিল্পী নরসিংহ দাস। কবিতা,ছড়া, গল্প, প্রবন্ধ, ভ্রমণ​কাহিনী, গবেষণামূলক প্রবন্ধ সহ বিভিন্ন স্বাদের লেখা রয়েছে এবারের পত্রিকায়।

Share
Published by

Recent Posts

Extra Marital Affair: পরকীয়ার ‘ভিডিও’ই কাল! দুই বউ থাকা সত্ত্বেও গোপন সম্পর্ক, পিংলায় গ্রেফতার!

অভিরুপ মাইতি, খড়গপুর: দু’টি বিয়ের পরেও ফের সম্পর্কে জড়িয়ে পড়া, আর তারই জেরে শেষ পর্যন্ত…

৪ লক্ষ ৪০ হাজার টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র! চাঞ্চল্য মালদহে

লক্ষাধিক টাকার জাল নোট-‌সহ আটক সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র। পুলিশ নাবালকের কাছ থেকে ৪ লক্ষ…

রাশিয়ায় স্পেশ‍্যাল অলিম্পিকসে ভারতের ব্র‍্যান্ড অ্যাম্বাসাডর হলেন অভিনেতা সোনু সুদ!

বলিউড অভিনেতা সোনু সুদ করোনার সময়ে সাধারণ মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন। জুটেছিল বাস্তব জীবনের হিরোর…

Gangrape & Murder: বিয়ের নয় পড়াশুনা করতে চেয়েছিল কিশোরী! বদলা নিতে ধর্ষণ করে কীটনাশক খাইয়ে খুন

নিজস্ব সংবাদদাতা: স্কুল কিংবা টিউশন পড়তে যাওয়ার পথে কিশোরীর দিকে চেয়ে থাকত লোলুপ দু'টো চোখ।…

Boy save Train: সাত বছরের খুদে বাঁচিয়ে দিল দ ক্যানিং লোকাল!

বিশ্বজিৎ দাস:- ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেন। তাও মাত্র সাত…

Job: ইতিহাসে ফার্স্ট ক্লাশ ফার্স্ট! গোল্ড মেডেল শিকয়ে তুলে ডোম পদেই চাকরি চান স্বর্ণালী

নিজস্ব সংবাদদাতা: লকডাউন কেড়ে নিয়েছে তাঁর এবং স্বামীর পেশা। একরত্তি মেয়ে কে নিয়ে সংসার ভাসছে…